Howrah: হাওড়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত, সাতসকালেই দুর্ভোগে নিত্যযাত্রীরা – Bengali News | Howrah Howrah Amta route train movement disrupted
দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টাImage Credit source: Tv9 Bangla
হাওড়া: সাত সকালে যাত্রীদের দুর্ভোগ। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল ব্যাহত। ডাউন হাওড়া আমতা ট্রেনের প্যানটোগ্রাফ ভেঙ্গে বিপত্তি। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও ঘটনাস্থলে রেলের আধিকারিকরা এসে পৌঁছননি। প্রায় দু’ঘণ্টা হয়ে গেলেও ট্রেন চলাচল ব্যাহত।
জানা যাচ্ছে, সোমবার সকালের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। ডাউন হাওড়া আমতা ট্রেনে আচমকাই প্যানটোগ্রাফ ভেঙে পড়ে। দাঁড়িয়ে যায় ট্রেন। একের পর এক লোকাল ট্রেন