Malda: স্কুল শেষে গঙ্গায় নামতেই তলিয়ে গেল ৫ ছাত্র, ২ জনের খোঁজ মিললেও এখনও নিখোঁজ ৩ - Bengali News | 5 students drowned in the Ganga after school, 2 were found but 3 are still missing - 24 Ghanta Bangla News
Home

Malda: স্কুল শেষে গঙ্গায় নামতেই তলিয়ে গেল ৫ ছাত্র, ২ জনের খোঁজ মিললেও এখনও নিখোঁজ ৩ – Bengali News | 5 students drowned in the Ganga after school, 2 were found but 3 are still missing

Spread the love

উদ্বেগ গোটা এলাকায় Image Credit source: TV-9 Bangla

মালদহ: স্কুল শেষে গঙ্গায় স্নান করতে নেমে বিপত্তি। তলিয়ে গেল ৫ স্কুল ছাত্র। শেষ পর্যন্ত দু’জনকে উদ্ধার করা গেলেও বাকিদের খোঁজ মেলেনি। চাঞ্চল্যকর ঘটনা মালদহের বীরনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সরকার টোলা এলাকায়। জানা যাচ্ছে সব ছাত্রই বীরনগর হাইস্কুলের। সকলেই নবম শ্রেণিতে পড়াশোনা করছে। সূত্রের খবর, এই ক্লাসেরই ৮ জন ছাত্র এদিন স্কুল শেষে গঙ্গায় স্নান করতে নামে। 

স্থানীয় সূত্রে খবর, স্নানে নামা মাত্রই ৫ জন জলে তলিয়ে যেতে থাকে। মুহূর্তেই বাকি তিন জন উপরে উঠে চিৎকার করতে থাতে। সাহায্যের আবেদন জানায়। তাঁদের চিৎকার শুনেই ছুটে আসেন স্থানীয় লোকজন। স্থানীয়রাই দু’জনকে বাঁচাতে পারলেও বাকিদের কোনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনায় ব্যাপক শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকায়। 

এই খবরটিও পড়ুন

এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি আকাশ সাহা (১৪), কৃষ্ণ সাহা (১৪) এবং আকাশ মণ্ডল (১৫) নামে তিন ছাত্রের। চলছে খোঁজ। এদিকে খবর গিয়েছে পুলিশের কাছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁরাও চালাচ্ছেন তল্লাশি অভিযান। এসেছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। উদ্বেগের আবহ গোটা এলাকাতেই। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *