IND vs SA, T20 WC Final: রাবাডা-মহারাজের রাজ, বার্বাডোজে সূর্য ওঠার আগেই সূর্যাস্ত! – Bengali News | Suryakumar Yadav falls early in IND vs SA T20 World Cup 2024 Final
রাবাডা-মহারাজের রাজ, বার্বাডোজে সূর্য ওঠার আগেই সূর্যাস্ত!
কলকাতা: বিশ্বকাপ ফাইনালে চারে নেমে ঝড় তুলবেন… সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ভেবেছিলেন সেটাই। কিন্তু তা হল আর কই। এই টি-২০ বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup 2024) দারুণ ছন্দে ছিলেন। ফাইনালের আগে স্কাই বলেওছিলেন, ‘ফাইনাল সহজ হবে না। প্রবল চাপ থাকবে। তবে চাপ না থাকলে মজা নেই।’ এইডেন মার্কব়্যামদের বিরুদ্ধে চাপই কি কাল হল? হয়তো তিনি সত্যিই চাপে ছিলেন। যে ভাবে দায়সারা শট খেলে আউট হলেন তিনি বলতেই হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বার্বাডোজে সূর্য ওঠার আগেই সূর্যাস্ত! শুধু তাই নয়, পাওয়ার প্লে-তে দাপট দেখিয়েছেন রাবাডা-মহারাজরা। যে কারণে শুরুর ৬ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারচয
সূর্যকুমার যাদবের জন্য় ফাইন লেগে হেনরিখ ক্লাসেনকে রাখাই ছিল। তাঁকে শুধু এককদম সরতে হল। সোজা হাতে ক্যাচ ক্লাসেনের। যেখানে ভারতের দু’টো উইকেট পড়ে গিয়েছে, তখন কিছুটা ধৈর্য নিয়ে খেলতে হত স্কাইকে। কিন্তু উইকেটের পিছনে শর্ট বাউন্ডারির লোভ সূর্য সামলাতে পারেননি। পাটা পিচে দায়সারা শট মেরে আউট হলেন তিনি। ৪ বলে করেছেন মাত্র ৩ রান।