Curd: টক দইয়ের সঙ্গে ভুলেও খাবেন না এই সব খাবার – Bengali News | Dont eat these foods with curd
টক দইয়ের মতো উপকারী খাবার খুব কমই রয়েছে। গরমকাল জুড়েই টক দই খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। দইয়ে রয়েছে একাধিক ভিটামিন ও খনিজ। তা রোজ খেলে শরীরের বিবিধ উপকার হয়। খাওয়ার পাশাপাশি রূপচর্চা থেকে চুলের যত্ন সবেতেই দই ব্যবহৃত হয়। কিন্তু দই যখন খাবেন, তখন দইয়ের সঙ্গে কিছু খাবার খাওয়া একেবারেই উচিত নয়। কারণ দইয়ের সঙ্গে কিছু খাবার খেলে শরীরের বিরূপ প্রভাব পড়তে হবে। তখন শরীরে উপকারের বদলে এমন অবস্থা হবে, যাতে চিকিৎসকের কাছে ছুটতে হতে পারে। জেনে নিন কোন খাবারগুলি দইয়ের সঙ্গে খাওয়া একেবারেই উচিত নয়।
- দইয়ের সঙ্গে বা দই খাওয়ার কিছুক্ষণের মধ্যে টকজাতীয় ফল খাওয়া একেবারেই উচিত নয়। লেবু, আঙুর, আনারস, কিউয়ির মতো ফল দইয়ের সঙ্গে ভুলেও খাবেন না।
- অনেকে মশলাদার খাবারের সঙ্গে দই খেয়ে থাকেন। কিন্তু পুষ্টিবিদরা জানাচ্ছেন, এই অভ্যাস স্বাস্থ্যকর নয়। মশলাদার খাবারের সঙ্গে দই খেলে হজমের সমস্যা হতে পারে।
- অধিকাংশই ভাত, রুটির সঙ্গে দই খেয়ে থাকেন। কিন্তু পুষ্টিবিদদের মতে খাদ্যশস্যের সঙ্গে দই না খাওয়াই ভালো। বরং খাবারের কিছুক্ষণ পর তা খাওয়া যেতে পারে।
- দইয়ের সঙ্গে দইয়ের পরে আচার খাওয়াও উচিত নয়। এতে অ্যাসিড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
- দই দিয়ে অনেক মাছ রান্না করা হয় বাঙালি বাড়িতে। কিন্তু মাছের সঙ্গে দই না খেতেই বলেন পুষ্টিবিদরা।
- ডিম আর দইও একসঙ্গে খাওয়ার পক্ষপাতী নন পুষ্টিবিদরা। এই দুটি এক সঙ্গে খেলে হজম করা কঠিন হয়ে যায়। তাতে পেটের গোলমাল হতে পারে।