Rain Forecast: দুয়ারে নিম্নচাপ, রাতারাতি ভোল বদলাবে দক্ষিণের আকাশ, বৃষ্টি শুরু হতে চলেছে কোন কোন জেলায় - Bengali News | Rain is going to start in some districts, what is the weather office saying - 24 Ghanta Bangla News
Home

Rain Forecast: দুয়ারে নিম্নচাপ, রাতারাতি ভোল বদলাবে দক্ষিণের আকাশ, বৃষ্টি শুরু হতে চলেছে কোন কোন জেলায় – Bengali News | Rain is going to start in some districts, what is the weather office saying

Spread the love

কলকাতা: দক্ষিণবঙ্গে যে যে জায়গা বাকি ছিল তাও ঢাকা পড়েছে মৌসুমী বায়ুর চাদরে। সোজা কথায় শুক্রবারই বাকি থাকা কাজ সাড়া হয়েছে। গোটা বাংলাতেই বর্ষা হাজির, ঘোষণা মৌসম ভবনের। এরইমধ্যে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল অঞ্চলে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানা যাচ্ছে। তাতেই মুখ ভার বাংলার আকাশের। 

হাওয়া অফিস বলছে, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার পশ্চিমের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম। একইসঙ্গে দক্ষিণের আরও ৭ জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তালিকায় আছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর।

এই খবরটিও পড়ুন

রবিবারও দক্ষিণের ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। নিম্নচাপের বৃষ্টিতে গরমের দাপট কমার আশা রয়েছে। তবে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এদিন উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আলিপুরদুয়ার। ১ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে। বাকি জায়গাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আপাতত তিন তারিখ পর্যন্ত একই ছবি দেখা যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *