Hemant Soren: উচ্চ আদালত দিল স্বস্তি, অবশেষে জামিন হেমন্ত সোরেনের - Bengali News | Jharkhand hc grants bail to hemant soren in money laundering case - 24 Ghanta Bangla News
Home

Hemant Soren: উচ্চ আদালত দিল স্বস্তি, অবশেষে জামিন হেমন্ত সোরেনের – Bengali News | Jharkhand hc grants bail to hemant soren in money laundering case

Spread the love

রাঁচি: জমি কেলেঙ্কারির মামলায় জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শুক্রবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট। বেশ কয়েক ঘণ্টা ধরে জেরা করার পর, গত ৩১ জানুয়ারি তাঁকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তারপর থেকে রাঁচির বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি। বৃহস্পতিবারই (২৭ জুন), রাঁচির এক বিশেষ পিএমএলএ আদালত, হেমন্ত সোরেনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও ১৪ দিনের জন্য বাড়িয়েছিল। ৮.৩৬ একর জমি অবৈধভাবে দখল করার এবং এই কেলেঙ্কারির মাধ্যমে আর্থিক নয়ছয়ের অভিযোগ রয়েছে হেমন্ত সোরেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাঁচির বিশেষ আদালতে হাজির করা হয়েছিল হেমন্ত সোরেন-সহ এই মামলার ১১ জন অভিযুক্ত ব্যক্তিকে। ইতিমধ্যেই এদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। পরবর্তী শুনানি হওয়ার কথা ১১ জুলাই। তার আগেই হেমন্ত সোরেনের জামিনের আবেদনের ভিত্তিতে তাঁকে জামিন দিল ঝাড়খণ্ড হাইকোর্ট।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *