Mamata Banerjee: ‘সে তিনি যত বড়ই নেতা হোন, গ্রেফতার করে নেবেন সঙ্গে সঙ্গে’, নবান্নে বৈঠকে মমতা – Bengali News | Mamata banerjee Hawker’s eviction is not the goal, Mamata Banerjee
নবান্ন থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV9 Bangla
কলকাতা: শহর জুড়ে উচ্ছেদের আবহেই ফের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক। নবান্ন থেকে সেই বৈঠকের সরাসরি সম্প্রসারণ হচ্ছে. দেখুন এক নজরে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বললেন….
KEY HIGHLIHTS
- আমরা যেটা বলতে চাই, সেটা হল একটা সিস্টেমের মধ্যে চলতে। আমি একজনকে সিস্টেম বানাতে বলেছি। রাজীব কুমারকে একটি সিস্টেম বানাতে বলেছি। সেটা বানিয়ে আমাকে দেবে। দিঘা, মুকুটমণিপুরে হকার তুলে দেওয়া হয়েছে। আর যেন নতুন করে না বসে, সেটা জেলাশাসককে দেখে নিতে হবে। কোনও নেতা যদি ইন্ধন দেন, তাঁকে গ্রেফতার করে নেবেন সঙ্গে সঙ্গে। সে যে দলেরই হোক। কোনও পুলিশ যদি বলে, তাঁকে পুলিশকেও গ্রেফতার করা হবে। ওপরতলার পুলিশ তাঁকে গ্রেফতার করবে। রাজ্যের পরিচয় নষ্ট হচ্ছে। আমি তো বারণ করি নি। হকারি একটা ব্যবসা। তাঁদের সংসারগুলো চলবে কীভাবে।
- কোভিডের সময়েও ৭ হাজার ৬৭৩ জন হকারকে ২ হাজার টাকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য সাথীর আওতায় আনা হয়েছে। কিন্কু রাস্তা ফুটপাতই যদি দখল হয়ে যায়, দুর্ঘটনা বড়ে। যে যাঁর মতো প্লাস্টিক জমা করছে, গোডাউন বানিয়ে দিচ্ছে। হকার কমিটির যাঁরা রয়েছেন, তাঁদের দেখা উচিত ছিল। স্টলের পাশে গোডাউন বানানোর অধিকার নেই। সে যত বড়ই নেতা হোন, কাউকে ছেড়ে কথা বলছি না।