Sayantika Banerjee: সায়ন্তিকাদের শপথ-জটিলতায় আসরে মুখ্যমন্ত্রী, আইনি পথ নিয়ে ফোন অধ্যক্ষকে: সূত্র - Bengali News | Sources claim Mamata Banerjee had a telephonic conversation with West Bengal Assembly Speaker Biman Banerjee - 24 Ghanta Bangla News
Home

Sayantika Banerjee: সায়ন্তিকাদের শপথ-জটিলতায় আসরে মুখ্যমন্ত্রী, আইনি পথ নিয়ে ফোন অধ্যক্ষকে: সূত্র – Bengali News | Sources claim Mamata Banerjee had a telephonic conversation with West Bengal Assembly Speaker Biman Banerjee

Spread the love

বিধানসভা চত্বরে ধরনায় সায়ন্তিকা, রেয়াতImage Credit source: TV9 Bangla

কলকাতা: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। দুই ভাবী বিধায়কের শপথগ্রহণ ঘিরে নাটকের পর নাটক। ভোটে রেজাল্টের পর তিন সপ্তাহ অতিক্রান্ত। কিন্তু এখনও বিধায়ক পদে শপথ নিয়ে উঠতে পারলেন না সায়ন্তিকারা। শপথ পাঠ করানোর জন্য রাজ্যপালের আসার অপেক্ষায় বিধানসভা চত্বরে ধরনায় বসেছেন দুই ভাবী বিধায়ক। এসবের মধ্যেই এবার আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন মুখ্যমন্ত্রী। দুই ভাবী বিধায়কের শপথগ্রহণকে কেন্দ্র করে উদ্ভূত জটিলতা নিয়েই উভয়ের আলোচনা হয়েছে বলে খবর। সূত্রের খবর, আইনি পথে যাওয়া নিয়ে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর।

জানা যাচ্ছে, বুধবার বিকেলেই বিধানসভায় আসার কথা রয়েছে আইনমন্ত্রী মলয় ঘটকের। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁকে পাঠাচ্ছেন বিধানসভায়। মলয় ঘটক বিধানসভার পৌঁছালে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একপ্রস্থ বৈঠক হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, শপথগ্রহণ জটিলতাকে কেন্দ্র করে পরবর্তীতে কোন আইনি পথে তাঁরা এগোতে পারেন, সেই বিষয়টি নিয়েই আলোচনা হবে বৈঠকে।

পাশাপাশি এটাও জানা যাচ্ছে, আজই দুই ভাবী বিধায়কের তরফ থেকে কিংবা বিধানসভার তরফ থেকে রাজ্যপালের কাছে আরও একটি চিঠি পাঠানো হতে পারে, যাতে দ্রুত তাঁদের শপথবাক্য পাঠ করানোর ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, এদিন দুপুরেই সায়ন্তিকা ও রেয়াতকে শপথ গ্রহণের জন্য সময় দিয়েছিলেন রাজ্যপাল বোস। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ডাকা হয়েছিল রাজভবনে। কিন্তু তাতে রাজি ছিলেন না সায়ন্তিকারা। তাঁদের দাবি, রাজ্যপাল বা তাঁর কোনও প্রতিনিধি বিধানসভাতেই শপথবাক্য পাঠ করান। এই টানাপোড়েনের মধ্যে আজও শপথবাক্য পাঠ করা হল না বরাহনগর ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয়ী প্রার্থীদের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *