Mamata Banerjee: শহরাঞ্চলের ভোটের হার কেন কমছে? আজ নবান্নে মুখ্যমন্ত্রীর পুর বৈঠক - Bengali News | Mamata banerjee Why is the rate of voting in urban areas decreasing? Chief Minister's plenary meeting in Nabanna today - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: শহরাঞ্চলের ভোটের হার কেন কমছে? আজ নবান্নে মুখ্যমন্ত্রীর পুর বৈঠক – Bengali News | Mamata banerjee Why is the rate of voting in urban areas decreasing? Chief Minister’s plenary meeting in Nabanna today

Spread the love

কলকাতা: শহরাঞ্চলে ভোট কমছে কেন ? নাগরিক পরিষেবা পৌঁছে দিতে কি ব্যর্থ হচ্ছে পুর বোর্ড গুলি?  তা বুঝে নিতেই আজ নবান্ন সভাঘরে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের পুর বোর্ড গুলির মেয়র এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান দের নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে । সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভালো ফল করলেও শহরাঞ্চলে তুলনায় খারাপ ফল করেছে শাসক দল তৃণমূল।

কলকাতার ৪৬/৪৭ টি আসনে পিছিয়ে রয়েছে তারা । এছাড়াও রাজ্যের কমবেশি ৬৯ টি এলাকায় পিছিয়ে তৃণমূল । রাজ্যের সাত মন্ত্রী হেরেছেন তাঁদের নিজেদের বিধানসভায় । এগুলি সবই ছোট ও বড় শহর এলাকা ।
কেন হচ্ছে এরকম ? পরিষেবা পৌঁছতে হচ্ছে কি পুর বোর্ডগুলি? পুর প্রতিনিধিদের আচরণে কি বিরক্ত হচ্ছেন মানুষ ? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সব বিষয়গুলো খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

সম্প্রতি দক্ষিণ কলকাতায় কাউন্সিলরদের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে । এনিয়েও কি কিছু শোনা যাবে মুখ্যমন্ত্রীর গলায়, এসবের উত্তর পেতেই আজ সব মহলের নজর নবান্নে । তবে এর মধ্যেও সব থেকে বেশি যে বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠছে, তা হল আজ কি শিলিগুড়ি পৌরসভায় বড় ধরনের রদবদল আসতে চলেছে? লোকসভা ভোটে শিলিগুড়ি বিধানসভা এলাকায় দল হেরেছে ৬৬ হাজারের মতো ভোটে। আর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১৪টি ওয়ার্ডে দল এ বার ৭০ হাজারের বেশি ভোটে বিজেপির থেকে পিছিয়েছে। উত্তরের পৌরসভাগুলোকে নিয়েই বিশেষ ভাবে নজর দিতে চাইছেন তদন্তকারীরা। আগামী বিধানসভা ভোটের আগে পুরসভাগুলির ‘সক্রিয়তা’ বাড়াতে চান মুখ্যমন্ত্রী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *