Ghee Face pack: লোকে চোখ সরাতে পারবে না! ঘি আপনাকে বানাতে পারে গ্ল্যামার গার্ল – Bengali News | Use Ghee to get glowing skin like glamour girl
বাঙালির হেঁসেলের অন্যতম উপাদান ঘি। ঘি, আলুসিদ্ধ দিয়ে গরম ভাত হলে অনেক বাঙালিরই আর কিছু লাগে না। কিন্তু শুধু শরীরের উপকার নয়। ত্বকের পরিচর্যাতেও দারুণ কাজে লাগে ঘি। তৈলাক্ত ত্বক হোক বা শুষ্ক- মুখের জেল্লা কমে গেলে ঘি দিয়ে ফেসপ্যাক তৈরি করে মাখুন। তাহলে খুব অল্প দিনেই ত্বক হবে উজ্জ্বল। তখন দেখবেন আপনার মুখের দিক থেকে চোখই সরাতে পারছেন না অনেকজন।
শুধু খাবারে নয়, ঘিয়ের বিভিন্ন উপকারিতার কথা বার বার উল্লেখিত হয়েছে আয়ুর্বেদে। বিশেষ করে চুল এবং ত্বকের যত্নে ঘি অতুলনীয়। এতে অ্যান্টি এজিং উপাদান রয়েছে। তাই ঘি শুধু বলিরেখা থেকে মুখকে মুক্ত করে না। সেই সঙ্গে ত্বকের নমনীয়তা বজায় রেখে উজ্জ্বলতা বৃদ্ধি করে। ঘি দিয়ে ফেসপ্যাক তৈরি করে মাখলেই মিলবে সুফল।
কী করে বানাবেন ঘিয়ের ফেসপ্যাক?
শুদ্ধ ঘি কয়েক চামচ একটি পরিষ্কার পাত্রে নিন। সেখানে সম পরিমাণে বেসন এবং জল মেশান। তিনটি উপাদান একসঙ্গে ভালো করে ফাটিয়ে পেস্ট তৈরি করুন। তার পর তা সারা মুখে, গলায় মেখে নিন। মাখার পর মিনিট ১৫-২০ এভাবেই রেখে দিন। সে সময় মুখ নিয়ে বেশি নাড়াচাড়া করবেন না। এর পর ঠান্ডা জলে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে রোজ তা বা সপ্তাহে অন্তত ৩-৪ দিন ব্যবহার করুন। তাতেই মিলবে সুফল। ত্বকের জৌলুস ফিরে গ্ল্যামার গার্ল হয়ে উঠতে বেশিদিন লাগবে না।