Britinia Company Closed: বাই বাই ব্রিটানিয়া! আসা তো দূর বাংলায় তালা পড়ল আরও এক বড় শিল্পে - Bengali News | Britinia company closed the Britannia Company of Bengal was closed - 24 Ghanta Bangla News
Home

Britinia Company Closed: বাই বাই ব্রিটানিয়া! আসা তো দূর বাংলায় তালা পড়ল আরও এক বড় শিল্পে – Bengali News | Britinia company closed the Britannia Company of Bengal was closed

Spread the love

বাংলার ব্রিটানিয়া কোম্পানিতে তালাImage Credit source: TV9 Bangla

কলকাতা:  ‘দাদু খায় নাতি খায়…’ এই ক্যাপশন বাংলার স্বাদে ও আবেগে জড়িয়ে। আর সেই আবেগে আঘাত।  বন্ধ হয়ে গেল তারাতলা ব্রিটানিয়া কোম্পানি। কলকাতার বুকে ১০০ বছরেরও বেশি সময় ধরে ছিল ব্রিটানিয়া কোম্পানি। কারখানায় স্থায়ী কর্মী ছিলেন ১২২ জন। অস্থায়ী কর্মী ছিলেন ২৫০ জন। স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ দিয়েছে কোম্পানি। কিন্তু ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ তুলে সরব হয়েছেন অস্থায়ী কর্মীরা। এই কোম্পানিতে  আড়াই হাজার টন উৎপাদন হত  প্রতিবছর। কর্মীরা কাজে গিয়ে হঠাৎ করেই কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান। বাংলার শিল্পে আরও এক দুঃসংবাদ।

কোম্পানির তরফ থেকে কারখানা বন্ধের কারণ স্পষ্ট করে জানানো হয়নি। বিষয়টি নিয়ে কথা বলতে চাইছেন না কর্মীরা।  কোম্পানিতে যাঁরা ১০ বছরের বেশি সময় ধরে কাজ করতেন, তাঁদের এক কালীন টাকা দিয়েছে কর্তপক্ষ। তাঁদেরকে এক কালীন ২২ লক্ষ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। ছ থেকে দশ বছরের নীচে যারা চাকরি করেছে, তাঁদেরকে ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়েছে কোম্পানি। কিন্তু ২০০৪ সাল থেকে এই কোম্পানি ক্যাজুয়াল স্টাফ নেওয়া শুরু করে। বর্তমানে এই কোম্পানিতে ২৫০ জন অস্থায়ী কর্মী রয়েছেন। তার নীচে যাঁরা চাকরি করেছেন, তাঁদেরকে ১৩ লক্ষ ২৫ হাজার টাকা করে দিয়েছে কোম্পানি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *