কে ছিলেন জুনের প্রথম স্বামী, কেমন এত অসুখী ছিলেন অভিনেত্রী? - Bengali News | Did you know June Maliah's personal life was filled with turnmoil - 24 Ghanta Bangla News
Home

কে ছিলেন জুনের প্রথম স্বামী, কেমন এত অসুখী ছিলেন অভিনেত্রী? – Bengali News | Did you know June Maliah’s personal life was filled with turnmoil

Spread the love

খুবই রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন জুন মালিয়া। গার্লস স্কুলে পড়তেন তিনি। কনভেন্ট স্কুল ছিল সেটি। বাবা-মায়ের ছিল কড়া শাসন। কোনওদিন কোনও বন্ধুর বাড়িতে রাতে থাকেননি তিনি। ছোটবেলার গল্প, ছোট বয়সে প্রেম, ছোট বয়সে সন্তানের জন্ম এবং বিবাহ বিচ্ছেদ। সবকিছু তিনি নিয়ে পাহাড়ের কোলে বসে অঞ্জন দত্তর সঙ্গে খোলামেলা আড্ডা দিয়েছিলেন জুন।

রক্ষণশীল পরিবেশে বড় হয়ে ওঠা, মাথায় তেল এবং দুটি বিনুনি বাঁধা জুন মালিয়া একবার মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁর আলাপ হয় সঞ্জীব মালিয়া নামের এক ঝকঝকে যুবকের সঙ্গে। প্রথম আলাপেই তাঁকে খুবই ভাল লেগেছিল জুনের। কিন্তু তাঁর মাথার তেল চিপচিপে ভাব এবং দুটি বিনুনি দেখে জুনকে একেবারেই পাত্তা দেননি সঞ্জীব। পরবর্তীকালে কলকাতায় যখন কলেজে ভর্তি হয়েছিলেন জুন, তখন তাঁর বদলে যাওয়া চেহারা মুগ্ধ করেছিল সঞ্জীবকে। সেই সময় সঞ্জীবও এসেছিলেন কলকাতায়। সেই থেকে সম্পর্ক তৈরি হয় দুই তরুণ-তরুণীর। অল্প বয়সেই বিয়ে করেন জুন। কিছু সময় যেতে না-যেতেই তাঁর কোল জুড়ে আসে সন্তান।

জুনকে সারাক্ষণই ছোট করতেন তাঁর স্বামী। অভিনয় করতে গিয়েছিলেন যখন, তখনও তাঁকে বলেছিলেন, “তোমার দ্বারা হবে না।” যখন তিনি দাপটের সঙ্গে অভিনয় করতে শুরু করেছিলেন, নানাভাবে আটকানোর চেষ্টা করতেন তাঁর স্বামী। অঞ্জন দত্তকে দুঃখ করে জুন বলেছিলেন, “আমাকে একেবারেই উঠতে দিতে চাইত না আমার স্বামী।”

এই খবরটিও পড়ুন

তারপর একদিন সব বাঁধন ছিন্ন করে জুন বেড়িয়ে আসেন সংসার ছেড়ে। দুই সন্তানকে কোলে নিয়ে ক্যানসার আক্রান্ত বাবার বাড়িতে গিয়ে ওঠেন তিনি। জুনের বাবাই তাঁকে সব ছেড়ে চলে আসতে বলেছিলেন তাঁর কাছে। তারপরে ঘুরে দাঁড়ান জুন। প্রচুর ছবিতে অভিনয় করেন, প্রচুর সিরিয়ালে অভিনয় করেন। তাঁর জীবনে প্রেম আসে। কিন্তু জুন চাইতেন সংসার। প্রেমিকদের মধ্যে সেই সিরিয়াসভাবের অভাব দেখলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতেন তিনি। তারপরই জুনের সঙ্গে আলাপ হয় সৌরভ চট্টোপাধ্যায়ের। কলকাতার ব্যবসায়ী এই মানুষটিই জীবন জুড়ে জায়গা করে নিল জুনের। জুন ঠিক করেছিলেন সন্তানেরা বড় না হলে নিজের জীবন তিনি কিছুতেই গোছাবেন না। হলেও তাই। সন্তানেরা একটু বড় হওয়ার পর, নিজের পায়ে দাঁড়ানোর পরই দ্বিতীয় বিয়ে করলেন জুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *