T20 World Cup 2024: আফগানিস্তানের দয়ায় কিছুক্ষণের জন্য টিকে রইল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার ভাগ্য ভারতের হাতে - Bengali News | What is the T20 World Cup 2024 semi final qualification scenario, now only 4 match left in Super 4 - 24 Ghanta Bangla News
Home

T20 World Cup 2024: আফগানিস্তানের দয়ায় কিছুক্ষণের জন্য টিকে রইল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার ভাগ্য ভারতের হাতে – Bengali News | What is the T20 World Cup 2024 semi final qualification scenario, now only 4 match left in Super 4

Spread the love

T20 World Cup 2024: আফগানিস্তানের দয়ায় কিছুক্ষণের জন্য টিকে রইল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার ভাগ্য ভারতের হাতেImage Credit source: PTI, AFP

T20 World Cup 2024: আফগানিস্তানের দয়ায় কিছুক্ষণের জন্য টিকে রইল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার ভাগ্য ভারতের হাতে

কলকাতা: হাম তো ডুবেঙ্গে সনম, তুমকো ভি সাথ লেকে ডুবেঙ্গে… ২০১৯ বিশ্বকাপের সময় এ কথা বলেছিলেন আফগান ক্যাপ্টেন গুলবদিন নায়েব। যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ বারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটের ম্যাচের সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন। তাঁর নেওয়া ৪ উইকেট অস্ট্রেলিয়া ম্যাচে অনেক তফাত গড়ে দিয়েছিল। আফগানিস্তান যেন কিং মেকার। এ বারের টি-২০ বিশ্বকাপে আফগানরা অস্ট্রেলিয়াকে হারিয়েছে। যার ফলে বাংলাদেশ এখনও বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে রয়েছে। আফগানদের এই জয়ের জন্য ভারতও চাপে। অবশ্য নেট রান রেটে ভারত এগিয়ে রয়েছে। জানেন গ্রুপ ১ থেকে সেমিফাইনালের অঙ্ক কেমন হতে চলেছে?

বিশ্বকাপে যেন বিরাট চাপ চলছে প্রতিটা টিমের। কারণ, এখনও এ বারের টি-২০ বিশ্বকাপে কোনও টিম সেমিফাইনালের টিকিট পায়নি। দুই গ্রুপের ৮টি টিমের ২টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। সুপার এইটে রয়েছে বাকি আর ৪টি ম্যাচ। এই পরিস্থিতিতে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারানোর পর সেমিফাইনালে গ্রুপ-১ এর অঙ্ক খানিক বদলে গিয়েছে। এই গ্রুপ থেকে এখন সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি ভারতের ৯৬.৬%। এরপর এই গ্রুপ থেকে সেমিতে ওঠার দ্বিতীয় সম্ভাবনা অস্ট্রেলিয়ার ৫৭.৩%। আর আফগানিস্তান ও বাংলাদেশের এখনও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে যথাক্রমে ৩৭.৫% ও ৮.৬%।

ভারতের কাছে ৫০ রানের বিরাট ব্যবধানে বাংলাদেশ হারার পর চাপে ছিল টাইগার্সরা। এ বার আফগানরা অস্ট্রেলিয়াকে হারাতে কিছুক্ষণের জন্য সেমিফাইনালের দৌড়ে টিকে রইল বাংলাদেশ। ভারত-বাংলাদেশ ম্যাচের পর অনেকেই বলছিলেন ভারত সেমিফাইনালে উঠে গেল। কিন্তু তা অফিসিয়ালি বলা যাচ্ছিল না। এ বার আফগানদের জয়ে তাই এ কথা বলার অপেক্ষা আরও বাড়ল।

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ভারতের হাতে, এমনটাও বলা যায়। সুপার এইটে ২ ম্যাচের ২টিতে জিতে গ্রুপ-১ এর শীর্ষে ভারত। পয়েন্ট ৪। আর নেট রানরেট +২.৪২৫। আগামিকাল রয়েছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। এই ম্যাচ টিম ইন্ডিয়া বিরাট ব্যবধানে হেরে গেলে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যেতে পারে ভারতের। আর যদি ভারত অজিদের হারায় তা হলে সেমিফাইনালে উঠে যাবে। অন্য ম্যাচে আফগানিস্তান যদি বাংলাদেশকে হারাতে পারে এবং অস্ট্রেলিয়া ভারতের কাছে হারে তা হলে রশিদ খানরা উঠে যাবেন সেমিফাইনালে। আর অজিদের সেমির টিকিটের জন্য দরকার — ভারতকে হারানো। এবং বাংলাদেশকে হারাতে হবে আফগানিস্তানকে। আবার বাংলাদেশ যদি আফগানিস্তানকে বড় ব্যবধানে হারায় তা হলে সেমির দৌড় থেকে ছিটকে যাবে ভারত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *