Traffic cop dragged by drunk driver: চালকের দরজা খুলে কাগজ চাইতেই বিপত্তি, দেখুন ট্র্যাফিক পুলিশকর্মীর সঙ্গে কী হল... - Bengali News | Traffic cop dragged by drunk driver in Haryana, video viral - 24 Ghanta Bangla News
Home

Traffic cop dragged by drunk driver: চালকের দরজা খুলে কাগজ চাইতেই বিপত্তি, দেখুন ট্র্যাফিক পুলিশকর্মীর সঙ্গে কী হল… – Bengali News | Traffic cop dragged by drunk driver in Haryana, video viral

Spread the love

গাড়ির কাগজ দেখতে চাইতেই বিপত্তি

ফরিদাবাদ: গাড়ির কাগজ দেখতে চেয়েছিলেন। আর তা করতে গিয়ে এক ট্র্যাফিক পুলিশকর্মীর জীবন ঝুঁকির মুখে পড়ল। বিপজ্জনক অবস্থায় ট্র্যাফিক পুলিশকর্মীকে নিয়ে গাড়ি ছেড়ে দিলেন চালক। কোনও মতে রক্ষা পেলেন ওই ট্র্যাফিক পুলিশকর্মী। গ্রেফতার করা হয়েছে চারচাকা ওই গাড়ির চালককে। ঘটনাটি হরিয়ানার ফরিদপুরের। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, যাত্রী তোলার জন্য চারচাকা গাড়িটির চালক রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে দেন। এর জেরে ট্র্যাফিক জ্যাম হয়। তখন ওই পুলিশকর্মী চালকের কাছে যান। এবং তাঁর কাছে গাড়ির কাগজপত্র চান এবং চালান কাটার কথা বলেন। সেইসময় চালক তর্কাতর্কি জুড়ে দেন।

এই খবরটিও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির পেপার পরীক্ষার জন্য চালকের দরজা খুলে ঝুঁকেছিলেন ওই সাব ইন্সপেক্টর। তখনই চালক গাড়ির গতি বাড়িয়ে দেন। ওই পুলিশকর্মীকে বেশ কিছুটা টেনে নিয়ে যান। রাস্তার ধারে ফুটপাথেও উঠে পড়েছিল গাড়িটি। তারপর ফের রাস্তায় নেমে আসে। বেশ কিছুটা যাওয়ার পর গাড়িটা থামে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা গাড়িটি ঘিরে ধরেন। চালককে গ্রেফতার করা হয়। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *