Domjur Old Woman physically assault: পরনের আঁচল দিয়েই মুখ বেঁধে ৬৫-র বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, আটক ৩ - Bengali News | Howrah Domjur News: Old Woman Was Physically Assault By Some Men In Howrah Domjur - 24 Ghanta Bangla News
Home

Domjur Old Woman physically assault: পরনের আঁচল দিয়েই মুখ বেঁধে ৬৫-র বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, আটক ৩ – Bengali News | Howrah Domjur News: Old Woman Was Physically Assault By Some Men In Howrah Domjur

Spread the love

বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগImage Credit source: Tv9 Bangla

ডোমজুড়: রাত্রিবেলা এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ হাওড়ার ডোমজুড়ে। গোটা ঘটনার তদন্তে নামল ডোমজুড় থানার পুলিশ। তিনজন লরি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় ডোমজুড়ে থানা এলাকায় গরু চড়িয়ে বাড়ি ফিরছিলেন বছর পঁয়ষট্টির বৃদ্ধা ও তাঁর ছেলে। কিছুটা দূরেই একটি জলসার অনুষ্ঠান হচ্ছিল। সেখানে মা ও ছেলে খানিক্ষণ অনুষ্ঠান দেখছিলেন। এরপর রেললাইন ধরে ছেলে কিছুটা এগিয়ে যান। এবং বাড়ি পৌঁছন। খানিক্ষণ পর বৃদ্ধার ছেলে দেখতে পান তাঁর মা অসুস্থ হয়ে পড়েছেন। মাথা ঘুরে পড়ে যান বাড়ির সামনে। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পারেন বৃদ্ধার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। এরপরই হাসপাতাল থেকে প্রথমে হাওড়া থানায় এবং পরে হাওড়া থানা থেকে ডোমজুড় থানায় খবর যায়। ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। বৃদ্ধার ছেলেকেও নিয়ে এসে ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশ।

ওই বৃদ্ধার পরিবারের অভিযোগ, তাঁকে পিছন থেকে একজন বেঁটে লোক অন্ধকারের সুযোগ নিয়ে জড়িয়ে ধরে। তাঁর মুখ মহিলার আঁচল দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর তাঁকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এ ব্যাপারে ওই পরিবার ডোমজুড় থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে। ডোমজুড় থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে ধর্ষণের চেষ্টার মামলা শুরু করা হয়েছে।

ইতিমধ্যে যে যায়গায় ঘটনায় ঘটনাটি ঘটেছে সেখান থেকে তিনজন চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। উল্লেখ্য ঘটনাস্থলের কাছেই লরি পার্কিং জোন। সেখানে বহুদিন থেকেই বাইরের প্রচুর লরি পার্কিং করে থাকে। এই ঘটনার পেছনে চালকদের হাত থাকতে পারে এমনটাই মনে করছে পুলিশ। তিনজন চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। নিগৃহীতার বউমা বলেন, “মা গরু আনতে গিয়েছিল। সঙ্গে দেওর ছিল। মা বয়স্ক মানুষ ধীরে হাঁটছিল। আর দেওর চলে গেছে এগিয়ে। সেই সময় এই ঘটনা। মা তো বলছে দু-তিনজন ছিল।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *