International Yoga Day 2024: বিশ্ব যোগ দিবসে ডাল লেকের ধারে যোগাসন প্রধানমন্ত্রী মোদীর, সামিল নেতা-মন্ত্রীরাও – Bengali News | World Yoga Day 2024: PM Narendra Modi takes part in International Day of Yoga celebrations at Srinagar, Read more in Bengali
আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন।Image Credit source: ANI
শ্রীনগর: আজ আন্তর্জাতিক যোগ দিবস। যোগাসনকে বিশ্বের আঙিনায় পৌঁছে দিয়েছে ভারতই। আর এর একটা বড় কৃতিত্বই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাঁর প্রস্তাবনা গ্রহণ করেই ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জের তরফে যোগাসনকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে, এমনকী, রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও যোগ দিবসে যোগাসন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বছর তিনি জম্মু-কাশ্মীরের শ্রীনগরে, ডাল লেকের তীরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করবেন।
- আজ শ্রীনগরে ডাল লেকের ধারে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর এটাই তাঁর প্রথম উপত্যকা সফর। বৃহস্পতিবারই তিনি জম্মু-কাশ্মীরে পৌঁছে যান।
- এ বছরের যোগ দিবসের থিম “স্বাস্থ্য ও সমাজের জন্য যোগ”।
- আজকের এই যোগ দিবসের অনুষ্ঠানে শ্রীনগরে প্রায় ৭০০০ মানুষ অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।
- সকালে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর জাতির উদ্দেশেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী।
- প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স মাধ্যমেও একটি ভিডিয়োবার্তা দিয়েছেন যেখানে যোগাসনের উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে।