DEV: অভিযোগ জানিয়েছিলেন দেবকে! ৭ দিনের মধ্যে ‘ফল’ পেলেন দাসপুরবাসী – Bengali News | DEV: Dev took initiative Govermement Bus Service Started From Daspur to Kolkata
ঘাটালের তৃণমূল সাংসদ দেবImage Credit source: Facebook
দাসপুর: সম্প্রতি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সেচ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন ঘাটালের নব নির্বাচিত সাংসদ দীপক অধিকারী। আর এবার তাঁর উদ্যোগে চালু সরকারি বাস সার্ভিস পরিষেবা। খুশি দাসপুরবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গোপিগঞ্জ থেকে কলকাতা বাস সার্ভিস চালু হয়েছে।
জানা গিয়েছে, জুন মাসে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বেলঘরিয়া ডিভিশনাল ম্যানেজার এক বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্টেট বাস দাসপুরের দুই নম্বর ব্লকের গোপীগঞ্জ থেকে সকাল ছটায় কলকাতার উদ্দেশ্যে ছাড়বে। কয়েক বছর আগে গোপিগঞ্জ থেকে এই বাস চালু হলেও কোনও এক কারণে বাসটি বন্ধ হয়ে যায় সেটি। যার জেরে সমস্যায় পড়েন দাসপুরের শতাধিক মানুষ। লোকসভা নির্বাচনে দেবের জয়ের পরেই বাসটি চালুর দাবি জানান দাসপুরের বাসিন্দারা। সাংসদকে জানানোর সাত দিনের মধ্যে বাস চালু হওয়ার বেজায় খুশি দাসপুরবাসী।
বাস সংস্থার এক ব্যক্তি বলেন, “দেবকে এক সপ্তাহ আগে সংবর্ধনা দিয়ে লিখিতভাবে জানিয়েছিলাম এই বাসটি চালু করার জন্য। অতি অল্প সময়ের মধ্যে সেই বাসটি চালু করে দিলেন। এই বাসটি হওয়ায় আমাদের খুব সুবিধা হল।”