Viral Video: শাহরুখের সঙ্গে এ কেমন ব্যবহার! ১১ বছরেই ভোল বদল আব্রামের... - Bengali News | Abram khan grab everyone attention for his rude behavior - 24 Ghanta Bangla News
Home

Viral Video: শাহরুখের সঙ্গে এ কেমন ব্যবহার! ১১ বছরেই ভোল বদল আব্রামের… – Bengali News | Abram khan grab everyone attention for his rude behavior

Spread the love

চর্চায় এখন আব্রাম খান। ছোট্ট বয়সেই এ কেমন মেজাজ! শাহরুখের সঙ্গে তাঁর সসম্পর্কের মিষ্টতা বারবার সকলের নজর কেড়েছে। শাহরুখ খান ও আব্রাম খান। বলিউডের অন্যতম পিতা-পুত্র জুটি। জন্ম লগ্ন থেকেই আব্রামকে চোখে হারান শাহরুখ খান। ২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করে আব্রাম। ছোট থেকেই সে বাবা ঘেঁষা। যেখানেই শাহরুখ খান যান, সঙ্গে করে নিজের চোট ছেলেকে রাখেন। কাজের পাঁকে কিংবা ম্যাচের মাঝে, ছেলেকে নিয়ে পোজ় দিতে বিন্দুমাত্র ভোলেন না কিং খান। এমন কি মন্নতের সামনে ভক্তদের সঙ্গে যখন তিনি দেখা করেন, সেই মুহূর্তেও ছেলেকে সঙ্গে করে নিয়ে আসতে দেখা যায় তাঁকে। তবে ১১ হতেই যেন পাল্টে যেতে থাকে আব্রাম। কখনও সে চোখ রাঙাচ্ছে পাপারাৎজিদের, কখনও আবার মেজাজ হারাচ্ছে বাবার ওপর। এক ভিডিয়োতে চোখের সামনে যা দেখা গিয়েছিল, তা এক কথায় যেন বিশ্বাসই করতে পারেননি অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ফলে মুহূর্তে ভাইরাল হতে দেখা গেল সেই ভিডিয়ো।

কী ছিল সেই ভাইরাল ভিডিয়োতে?

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ঘুরছে, তা আইপিএল-এর ময়দানের। যেখানে শাহরুখ খান তাঁর ছেলেকে নিয়ে টিম KKR-কে উৎসাহ দিতে হাজির। গ্যালারিতে বসে আব্রামের সঙ্গে পরতে-পরতে খেলা উপভোগ করছিলেন তিনি। এমনই সময় হঠাৎ দেখা যায় শাহরুখ খানকে আব্রামের গলা টিপে ধরে মজা করতে। মুহূর্তে শুরু ঠেলাঠেলি। যা মজার ছলেই চলছিল। কিন্তু হঠাৎই দেখা যায় আব্রাম আঙুল তুলে শাহরুখকে চোখ রাঙাচ্ছে। বোঝা গেল যে সে বেজায় রেগে গিয়েছে বাবার ওপর। তাতে কোথাও গিয়ে যেন নেটিজ়েনদের একাংশ মোটেও সন্তোষ প্রকাশ করলেন না, বরং রীতিমত উঠল সমালোচনার ঝড়। যা নিয়ে চর্চা বর্তমানে তুঙ্গে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *