Fatty Liver Disease: এক রোগ অন্য রোগের জন্ম দেয়, ফ্যাটি লিভারের থেকে সাবধান - Bengali News | Nonalcoholic fatty liver disease is highly associated with insulin resistance - 24 Ghanta Bangla News
Home

Fatty Liver Disease: এক রোগ অন্য রোগের জন্ম দেয়, ফ্যাটি লিভারের থেকে সাবধান – Bengali News | Nonalcoholic fatty liver disease is highly associated with insulin resistance

Spread the love

ফ্যাটি লিভার সমস্যায় এখন ভোগেন অনেকেই। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপন যকৃতে চর্বি জমিয়ে দেয়। এর জেরে শরীরে বেশ কিছু সমস্যা তৈরি হয়। সে সবের পাশাপাশি গোপনে আরও বড় ক্ষতি করতে থাকে ফ্যাটি লিভার। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন হরমোন। অগ্ন্যাশয় (Pancreas) থেকে তা নিঃসৃত হয়। ফ্যাটি লিভার হলে ইনসুলিনের কাজে বাধা তৈরি হয়। অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে ফ্যাটি লিভার দৃঢ় সম্পর্ক রয়েছে। ইনসুলিনের কাজে গণ্ডগোল যেই শুরু হবে, তখনই রক্তে শর্করার মাত্রা বাড়তে শুরু করবে। পরিস্থিতি একটু খারাপ হলেই থাবা বসাবে ডায়াবেটিস। অর্থাৎ এক রোগ থেকে শরীরে অন্য রোগও জায়গা করে নেবে। আরও জটিল সমস্যায় পড়তে হবে।

ফ্যাটি লিভার হলে ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে। যার জেরে ইনসুলিনের কার্যকারিতা নষ্ট হয়। এর জেরে রক্তে শর্করা বাড়ে। আবার ইনসুলিন রেজিস্ট্যান্স যকৃতে চর্বি জমার প্রক্রিয়ায় সাহায্য করে। অর্থাৎ লিভার অবস্থার আরও অবনতি ঘটায়। বিভিন্ন কারণে এই রোগ চেপে বসতে পারে। একে অপরকে ডেকে এনে হাত ধরাধরি করে চলে আপনার শরীরের হাল খারাপ করে ছেড়ে দিতে পারে। স্থূলতা বা অতিরিক্ত ওজন এই দুই রোগের পিছনেই দায়ী। উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল মাত্রা বৃদ্ধি, কোমরে চর্বি জমেও এ সব হতে পারে।

এই পরিস্থিতি এড়াতে স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। সেই সঙ্গে বাইরের তেলেভাজা বা ফাস্ট ফুডের মতো অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে শরীরচর্চার অভ্যাস এই রোগ ঠেকাতে দারুণ কাজে আসতে পারে। তা সে হাঁটা হোক, সাঁতার কাটা হোক বা ব্যায়াম, যোগাসন। জীবনযাপন ঠিক রাখলেই এই সব সমস্যা দূরে থাকবে। একে অন্যকে ডেকে এনে দেহের ঝঞ্ঝাট বাড়াতে পারবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *