Sheikh Shahjahan: সন্দেশখালি কাণ্ডে প্রথম জামিনে মুক্তি, জেল থেকে বের হচ্ছেন শাহজাহান ঘনিষ্ঠ – Bengali News | First released on bail in Sandeshkhali case, close to Shahjahan coming out of jail
সন্দেশখালি কাণ্ডে প্রথম জামিনে মুক্তি Image Credit source: TV-9 Bangla
কলকাতা: সন্দেশখালি কাণ্ডে প্রথম শর্ত সাপেক্ষ জামিনে মুক্ত শেখ শাজাহান ঘনিষ্ঠ ফারুক আকঞ্জি।গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডির উপর হামলা হয়। সেই হামলার ঘটনায় ন্যাজাট থানায় ইডির তরফ থেকে একটি এবং ন্যাজাট থানার পুলিশ শতঃপ্রণোদিত একটি মামলা। মোট দু’টি মামলা রুজু হয়। কেস নম্বর ৮ ও কেস নাম্বার ৯। এরপর হাইকোর্টের নির্দেশে কেস হস্তান্তর হয় সিবিআইয়ের হাতে।
গত ২৭ মে সিবিআইয়ের পক্ষ থেকে চার্জশিট জমা দেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। চার্জশিটে শেখ শাজাহান, শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা, মোঃ সিরাজুল, জিয়াউদ্দিন মোল্লা, ফারুক আকুঞ্জি ও সিরাজ উদ্দিন সহ ৭ জনের নাম থাকে। এদিন ফারুক আকুঞ্জির আইনজীবী আদালতে তাঁর জামিনের আবেদন করেন। কিন্তু জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী।
এই খবরটিও পড়ুন
যদিও সমস্ত সওয়াল জবাব শেষে ৫ হাজার টাকার ব্যক্তিহত বন্ডে ফারুক ফারুক আকুঞ্জির জামিন মঞ্জুর করে আদালত। জামিন দিলেও দেওয়া হয় কিছু শর্ত। সন্দেশখালি এলাকায় ঢোকার ক্ষেত্রে থাকছে নিষেধাজ্ঞা। একইসঙ্গে সপ্তাহে দু’দিন সিবিআইয়ের দফতরে হাজিরও দিকে হবে ফারুককে। কোন ঠিকানায় বর্তমানে তিনি থাকছেন সবাই জানাতে হবে সিবিআইকে। এই শর্তবলী দিয়েই শেষ পর্যন্ত ফারুকের জামিন মঞ্জুর করেন বিচারক।