Video: 'বেঁটে' বলে ফসকেছে রোল! ভিডিয়ো তৈরি করে যোগ্য জবাব অভিনেত্রী আয়েশা ভট্টাচার্যর - Bengali News | Actor Ayesha bhattacharya speaks about her short height - 24 Ghanta Bangla News
Home

Video: ‘বেঁটে’ বলে ফসকেছে রোল! ভিডিয়ো তৈরি করে যোগ্য জবাব অভিনেত্রী আয়েশা ভট্টাচার্যর – Bengali News | Actor Ayesha bhattacharya speaks about her short height

Spread the love

কিছুদিন আগেই একটি ভিডিয়ো তৈরি করে সোশ্যাড মিডিয়া (ফেসবুক)-এ পোস্ট করেছিলেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য। সেই কনটেন্টে দেখা যাচ্ছে, নিজের দৈহিক উচ্চতা নিয়ে সাফাই গাইছেন আরেশা। ‘বেঁটে’ মানুষদের নানা কটাক্ষের সম্মুখীন হতে হয় নানা সময়। তাই সকল কটাক্ষের যোগ্য জবাব দিতেই আয়েশার এই পোস্ট। কিছুদিন আগেই ২৫ বছরে পা দিয়েছেন আয়েশা। তাঁর উচ্চতা ৫ ফিট ১ ইঞ্চি। হাইটের কারণে অনেক চরিত্র ফসকেছে আয়েশার। শুনতে হয়েছে, লম্বা নায়কের পাশে তাঁকে মানাবে না। আরও অনেক কিছু বলেছেন আয়েশা। সেই সব কথা শুনে নিল TV9 বাংলা ডিজিটাল।

মাত্র ৪ বছর বয়স থেকে শিশুশিল্পী হিসেবে বাংলার টেলিজগতে অভিনয় করছেন আয়েশা। এক ডান্স রিয়্যালিটি শোতেও অংশগ্রহণ করেছিলেন তিনি। তারপর ফের সিরিয়াল, সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখেন দর্শক। সম্প্রতি জিত অভিনীত এবং প্রযোজিত ‘বুমেরাং’ ছবিতে এক পরিচারিকার চরিত্রে অভিনয় করেছেন আয়েশা। অভিনেত্রী জানিয়েছেন, পরিচারিকার কাজ হলেও তাতে চ্যালেঞ্জ ছিল। নায়িকা রুক্মিনীর মতোই সমান গুরুত্বের একটি চরিত্র।

বেঁটেদের নিয়ে ভিডিয়ো তৈরি করার কারণ হিসেবে আয়েশা বলেছেন, “বেঁটে মানুষদের জীবনে অনেক জ্বালা। আমাকেও সেটা সহ্য করতে হয়েছে। আমার দৈহিক উচ্চতা ৫ ফিট ১ ইঞ্চি। তাতেও আমাকে বাদ দেওয়া হয়েছে অনেক সিনেমা থেকে। আমাকে সোজাসুজি বলা হয়েছে, নায়কের চেয়ে অনেকটাই খাটো দেখতে লাগছে। খারাপ লাগলেও বিষয়টা আমি মেনে নিয়েছি।” আয়েশা একা নন, তাঁর ভিডিয়োতে থাকেন তাঁর মাও। বাবাকে সঙ্গে নিয়েও ভিডিয়ো তৈরি করে পোস্ট করেন আয়েশা। পরিবার এবং কাজ–এটাই তাঁর জীবন।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *