আংটি বদল হয়েও বিচ্ছেদ! সুস্মিতাকে নিয়ে বোমা ফাটালেন 'প্রেমিক' অনির্বাণ - Bengali News | Television actor sushmita dey is going through a breakup with anirban - 24 Ghanta Bangla News
Home

আংটি বদল হয়েও বিচ্ছেদ! সুস্মিতাকে নিয়ে বোমা ফাটালেন ‘প্রেমিক’ অনির্বাণ – Bengali News | Television actor sushmita dey is going through a breakup with anirban

Spread the love

সুস্মিতাকে নিয়ে বোমা ফাটালেন ‘প্রেমিক’ অনির্বাণ

সুস্মিতা দে কে চেনেন? ‘অপরাজিতা অপু’ থেকে শুরু করে বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ধারবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে ‘কথা’ ধারাবাহিকেও বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। কিন্তু এ কী! ব্যক্তিগত জীবন যে তোলপাড়। না অভিনেত্রী এ নিয়ে মুখ খোলেননি। তবে বোমাটা ফাটালেন তাঁর প্রেমিক অনির্বাণ রায়। সামাজিক মাধ্যমে এক পোস্টে তাঁর সোজাসাপটা মন্তব্য, “দয়া করে আমাকে জড়াবেন না”।

অনির্বাণ ও সুস্মিতা যে সম্পর্কে আছেন এ কথা জানতেন প্রায় সকলেই। এমনকি সম্প্রতি এক রিয়ালিটি শো-য়েও তামাম দুনিয়ার সঙ্গে অনির্বাণের আলাপ করিয়ে দিয়েছিলেন সুস্মিতা। শোনা গিয়েছিল বিয়ের পিঁড়িতেও বসবেন তাঁরা। তবে হঠাৎই এই খবর। প্রসঙ্গত, সুস্মিতার সম্পর্কে এক পোস্ট অনির্বাণ লেখেন, “সুস্মিতা দে সম্পর্কিত কোনও জিজ্ঞাস্য থাকলে আমাকে দয়া করে আর জড়াবেন না। কিছু ব্যক্তিগত কারণের জন্য আমরা আলাদা হয়ে গিয়েছি।” কারণটা কী? তা জানতে চেয়ে টিভিনাইন বাংলা একাধিক বার সুস্মিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।

তবে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে সুস্মিতার জীবনে এসেছে নতুন বসন্ত। তিনি নাকি প্রেমে পড়েছেন। ওদিকে সুস্মিতা চুপ। তাই তাঁকে নিয়ে গসিপের মাত্রা বেড়েই চলেছে ক্রমশ। আগামী দিনে কী হতে চলেছে সে উত্তর অবশ্য লুকিয়ে আছে আগামীরই হাতে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *