Litchi Benefits: ডায়াবেটিসের রোগীদের কি লিচু খাওয়া উচিত?
গরম মানেই নানা ফলের সিজন। চৈত্র থেকে বাজারে চলে আসে তরমুজ। তারপর আম, ধীরে-ধীরে লিচু, কাঁঠাল, তালশাঁস, জামরুলে বাজার ছেয়ে যায়। সাধারণত সকলেরই প্রিয় এই সমস্ত ফল
গ্রীষ্মকালীন ফলগুলিরম মধ্যে অন্যতম লিচু। এটা খেতে যেমন রসাল-সুস্বাদু, তেমনই আম-কাঁঠালের মতো কাটার ঝামেলা নেই। তাই শিশুদের অত্যন্ত প্রিয় এই ফল। বয়স্কদেরও যাঁদের মিষ্টি খাওয়া বারণ, তাঁরাও লিচুর লোভ ছাড়তে পারেন না
পুষ্টিগুণেরও ভাণ্ডার লিচু। এতে ভিটামিন-বি কমপ্লেক্স থেকে পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ফসফরাস, আয়রনের মতো অনেক মিনারেলস থাকে। ফলে এটা খাওয়া খুবই উপকারী
লিচু রসাল ও মিষ্টিজাতীয় ফল। ফলে লিচু খেলে ব্লাড সুগার লেভেল বাড়বে কি না, ডায়াবেটিসের রোগীদের লিচু খাওয়া উচিত কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে
লিচু ফাইটোকেমিক্যাল ও বায়োঅ্যাক্টিভ সমৃদ্ধ, যা রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। ফলে সীমিত পরিমাণে লিচু খেলে ব্লাড সুগার লেভেল বাড়ে না। ফলে ডায়াবেটিস রোগীরা লিচু খেতেই পারেন
ডায়াবেটিস রোগীরা লিচু খেলেও সীমিত পরিমাণে খাওয়া উচিত। তবে সুগার লেভেল অতিরিক্ত থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে লিচু খাবেন
চিনা সংস্কৃতিতে লিচুকে উষ্ণ ফল বলা হয়। তাই অতিরিক্ত লিচু খেলে গলা ব্যথা, নাক থেকে রক্ত পড়ার মতো সমস্যা হতে পারে
যাঁরা দেহের অতিরিক্ত ওজন নিয়ে উদ্বিগ্ন, তাঁরা পরিমিত পরিমাণে লিচু খেতে পারেন। লিচু খেলে দেহের ক্যালরি বাড়ে। তাই বেশি পরিমাণে লিচু খাবেন না







