School Summer Vacation: গরমের ছুটি শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের বড় সিদ্ধান্ত রাজ্যের – Bengali News | State Govts notification to schools after summer vacation as temperature increased again
কলকাতা: কোথাও তাপপ্রবাহ, কোথাও চরম আর্দ্রতার জেরে বাড়ি থেকে বেরনোরই দুষ্কর হয়ে উঠেছে। তাই গরমের ছুটির পর স্কুল খুললেও যোগ দিতে পারছে না বহু শিশু। কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই ছবি দেখা গিয়েছে। রাজ্য জুড়ে স্কুলগুলিতে গরমের ছুটি শেষ হয় গত ৯ জুন। ১০ তারিখ অর্থাৎ সোমবার থেকে স্কুলগুলিতে পঠন পাঠন শুরু হয়েছে। কিন্তু তাপমাত্রা ও আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে আবারও নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ, বুধবার সব স্কুলগুলিতে নির্দেশিকা জারি করা হয়েছে।
নয়া নির্দেশিকায় বলা হয়েছে, জুন মাসের বাকি দিনগুলিতে চাইলে স্কুলের সময় সূচী পরিবর্তন করতে পারবে স্কুল কর্তৃপক্ষ। তাপপ্রবাহের জন্য স্কুলগুলিকে সময় বদলের পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে। আঞ্চলিক আবহাওয়া মাথায় রেখে স্কুলগুলিকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কোথায়, কত তাপমাত্রা, তাপপ্রবাহের পরিস্থিতি কেমন, তা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে।
আসলে সোমবার থেকে স্কুল খুললেও অতিরিক্ত গরমের জন্য স্কুলে উপস্থিতির হার খুবই কম হচ্ছিল। কেন ব্যবস্থা নিচ্ছিল না শিক্ষা দফতর? তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সম্ভবত সেই কারণেই ৪৮ ঘণ্টার মধ্যে এই নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর।
সবিস্তারে আসছে…