Firearms Recovery: বরকে সঙ্গে নিয়ে খুশবু বেরিয়েছিল বন্দুক বেচতে! হাতেনাতে ধরল পুলিশ - Bengali News | Police arrests 4 including 2 couple on allegation of carrying illegal firearms - 24 Ghanta Bangla News
Home

Firearms Recovery: বরকে সঙ্গে নিয়ে খুশবু বেরিয়েছিল বন্দুক বেচতে! হাতেনাতে ধরল পুলিশ – Bengali News | Police arrests 4 including 2 couple on allegation of carrying illegal firearms

Spread the love

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার বিহারের দম্পতিImage Credit source: TV9 Bangla

ভদ্রেশ্বর: বরকে সঙ্গে নিয়ে দেশি বন্দুক বিক্রি করতে এসেছিল খুশবু। কিন্তু তার আগেই পুলিশের হাতে গ্রেফতার। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বের থানা এলাকায়। জানা যাচ্ছে, পড়শি রাজ্য বিহার থেকে অস্ত্র বিক্রি করতে এসেছিল ওই দম্পতি। গোপন সূত্র মারফত পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল, চাঁপদানি এলাকায় অস্ত্র কেনাবেচা হতে পারে। সেই মতো আগেভাগে প্রস্তুতও ছিলেন পুলিশকর্মীরা। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, মঙ্গলবার চাঁপদানী এলাকায় এক বিশেষ অভিযান চালানো হয়েছিল। তাতেই ধরা পড়ে যায় খুশবু রাজবংশী ও তার স্বামী রাজু রাজবংশী। জানা যাচ্ছে, এই দম্পতির বাড়ি বিহারের নওদা জেলায়। দেশি আগ্নেয়াস্ত্র-সহ খুশবু ও রাজুকে পাকড়াও করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করতেই বিহার থেকে হুগলিতে এসেছিল দম্পতি।

শুধু এই দম্পতিকেই নয়, ভদ্রেশ্বর থানা এলাকায় গতকালের অভিযানে গ্রেফতার করা হয়েছে আরও দুই জনকে। অপর দুই ধৃতের নাম প্রতাপ রাজবংশী ও প্রকাশ রাজভর। সব মিলিয়ে মোট চারজনকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চারটি দেশি আগ্নেয়াস্ত্র। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের যথাযথ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার অভিযুক্তদের চন্দননগর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিশ।

এই ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত, সে বিষয়টিও খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। বিহার থেকে আনা এই আগ্নেয়াস্ত্র কোথায় বিক্রি করার প্ল্যানিং ছিল, তাও তদন্ত করে দেখা হচ্ছে। মঙ্গলবার পুলিশি অভিযানে এই সাফল্যের বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, বিহার থেকে দু’জন অস্ত্র নিয়ে আসছে চাঁপদানীতে, সেই খবর ছিল পুলিশের কাছে। ভদ্রেশ্বরের পুলিশ টিম চারজনকে পাকড়াও করে। দু’জন বিহারে বাসিন্দা এবং বাকি দু’জন স্থানীয় বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *