অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন চন্দ্রবাবু, পিঠ চাপড়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী - Bengali News | Chandrababu Naidu Takes Oath as Andhra Pradesh CM, PM Narendra Modi Patted his Back - 24 Ghanta Bangla News
Home

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন চন্দ্রবাবু, পিঠ চাপড়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী – Bengali News | Chandrababu Naidu Takes Oath as Andhra Pradesh CM, PM Narendra Modi Patted his Back

Spread the love

চন্দ্রবাবু নাইডু, পবন কল্য়াণের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: PTI

অমরাবতী: অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তেলুগু দেশম পার্টির সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রবাবুর পাশাপাশি জনসেনা পার্টির প্রধান তথা দক্ষিণী অভিনেতা পবন কল্য়াণও শপথ নিলেন অন্ধ্র প্রদেশের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে।

এ দিন বিজয়ওয়াড়ার কাছে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকালেই অন্ধ্র প্রদেশে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করী ও স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। পাশাপাশি অভিনেতা রজনীকান্ত, সুপারস্টার চিরঞ্জীবী, তেলঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজন উপস্থিত ছিলেন।

যখন শপথ নিচ্ছিলেন চন্দ্রবাবু নাইডু, সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ গ্রহণ শেষ হতেই প্রধানমন্ত্রী মোদীকে প্রণাম করতে যান চন্দ্রবাবু নাইডু। সঙ্গে সঙ্গে তাঁকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী মোদী। চন্দ্রবাবুর পিঠ চাপড়ে দেন তিনি।

আজ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পাশাপাশি মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন অভিনেতা তথা জনসেনা দলের প্রধান পবন কল্যাণ। চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশও শপথ নেন মন্ত্রী হিসাবে। মোট ২৩ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। জনসেনা দল  চন্দ্রবাবুর ক্যাবিনেটে ৩টি আসন পেয়েছে। সত্য কুমার যাদব বিজেপির একমাত্র বিধায়ক, যিনি এনডিএ-র মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন।

প্রসঙ্গত, এক মাস আগেই যেখানে আর্থিক তছরুপ মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন এবং জেলে ছিলেন চন্দ্রবাবু নাইডু, সেখানেই এনডিএ জোটের শরিক হতেই দুর্দান্ত ফল করে টিডিপি, জনসেনা ও বিজেপি।

অন্ধ্র প্রদেশের বিধানসভায় ১৭৫টি আসনের মধ্যে ১৩৫টি আসনেই জয়ী হয়েছে টিডিপির নেতৃত্বে থাকা এনডিএ জোট। পবন কল্যাণের দল জনসেনা ২১টি আসন জিতেছে, বিজেপি ৮টি আসন জিতেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *