Odisha new CM: জল্পনার অবসান, ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন এই চারবারের বিধায়ক – Bengali News | Mohan Charan Majhi to be BJP’s first Odisha Chief Minister
ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিImage Credit source: ANI
ভুবনেশ্বর: সব জল্পনার অবসান। ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন মোহন চরণ মাঝি। মঙ্গলবার (১১ জুন), বিকেলে চারবারের এই বিধায়ককেই বিজেপির পরিষদীয় দলের নেতা তথা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করল বিজেপির বিধানসভা দল। বৈঠকে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং ভূপেন্দর যাদব। উপমুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে কনক বর্ধন সিং দেও এবং প্রবতী পারিদা-র। রাজ্য বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের ফলে, বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়কের ২৪ বছরের শাসনকালের অবসান ঘটেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০০০ এবং ২০০৪ সালে বিজে়ডির জোট সঙ্গী হিসেবে সরকারের অংশ ছিল বিজেপি। তবে এইবারই প্রথম, নরেন্দ্র মোদীর দল একক শক্তিতে ওডিশায় সরকার গঠন করছে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।