Narendra Modi: এবার সোশ্যাল মিডিয়া থেকে 'মোদী কা পরিবার' সরিয়ে ফেলুন, দেশবাসীকে অনুরোধ মোদীর - Bengali News | PM Narendra Modi requests people to remove Modi Ka Parivaar from their Social Media Accounts - 24 Ghanta Bangla News
Home

Narendra Modi: এবার সোশ্যাল মিডিয়া থেকে ‘মোদী কা পরিবার’ সরিয়ে ফেলুন, দেশবাসীকে অনুরোধ মোদীর – Bengali News | PM Narendra Modi requests people to remove Modi Ka Parivaar from their Social Media Accounts

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: Facebook

নয়া দিল্লি: লোকসভা ভোটে ফের একবার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরেছে এনডিএ জোট। ভোটের প্রচার পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় এক ব্যাপক ঝড় উঠেছিল। প্রচুর মানুষ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নামের সঙ্গে ‘মোদী কা পরিবার’ যোগ করেছিলেন। সোশ্যাল মিডিয়া জুড়ে এই অফুরান ভালবাসার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। একইসঙ্গে দেশবাসীর উদ্দেশে তিনি অনুরোধ করেছেন, এবার তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নামের থেকে ‘মোদী কা পরিবার’ সরিয়ে নেওয়ার জন্য।

২০১৪ সাল, ২০১৯ সালের পর আরও একবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। এরপর সোমবার মন্ত্রিসভা বণ্টন হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় টার্মের পথ চলার শুরুতেই এবার তিনি দেশবাসীকে ধন্যবাদ জানালেন তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের সঙ্গে ‘মোদী কা পরিবার’ যুক্ত করার জন্য।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “ভোটের প্রচারের সময় গোটা দেশব্যাপী সাধারণ মানুষ তাঁদের সোশ্যাল মিডিয়ায় ‘মোদী কা পরিবার’ যুক্ত করেছেন। দেশবাসীর আমার প্রতি এই স্নেহ আমার মনে অনেক শক্তি জুগিয়েছে। দেশের সাধারণ মানুষ লাগাতার তৃতীয়বার এনডিএ-কে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন দেশের বিকাশ চালিয়ে যাওয়ার জন্য, যা এক ধরণের রেকর্ড। আমরা সকলে যে একটাই পরিবারের অংশ, সেই বার্তা স্পষ্ট। আমি এর জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই এবং অনুরোধ করছি আপনারা এবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ‘মোদী কা পরিবার’ মুছে ফেলতে পারেন। ডিসপ্লে নেম বদলে যেতে পারে, কিন্তু আমাদের বন্ধন দৃঢ় ও অটুট রয়েছে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *