Local Train: ভিড়ের চাপে লোকাল ট্রেন থেকে মায়ের হাত ছেড়ে পড়ে গেল মেয়ে, বাদ গেল দুই পা - Bengali News | Girl fell down from Howrah Medinipur local train today, seriously injured - 24 Ghanta Bangla News
Home

Local Train: ভিড়ের চাপে লোকাল ট্রেন থেকে মায়ের হাত ছেড়ে পড়ে গেল মেয়ে, বাদ গেল দুই পা – Bengali News | Girl fell down from Howrah Medinipur local train today, seriously injured

কোলাঘাট: খড়দহের পর এবার কোলাঘাটেও ভয়াবহ ঘটনা। ট্রেনে উঠতে গিয়ে ভিড়ের চাপে মায়ের হাত ছেড়ে পড়ে গেল মেয়ে। দুর্ঘটনায় দুই পা কাটা গেল কিশোরীর। মঙ্গলবার সকালের ঘটনা। এদিন সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে কোলাঘাটের কাছে হাউর স্টেশনে। হাওড়া-মেদিনীপুর লোকাল ট্রেনে উঠতে গিয়ে এই বিপত্তি ঘটে। রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে প্রথমে কোলাঘাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে।

প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটিতে প্রবল ভিড় ছিল। তার মধ্যে ওঠার চেষ্টা করছিলেন মা ও মেয়ে। চাপ সামাল দিতে না পেরে ট্রেনের তলায় পড়ে যায় মেয়ে। পায়ের পাশাপাশি মাথাতেও গুরুতর চোট পেয়েছে সে। তাকে আশঙ্কাজনকভাবে উদ্ধার করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে।

কয়েকদিন আগেই এভাবেই ভিড় ট্রেন থেকে পড়েই মৃত্যু হয় এক যুবকের। শিয়ালদহে লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে গত সপ্তাহে প্রবল ভিড় ছিল শিয়ালদহ ডিভিশনের ট্রেনগুলিতে। সেই সময় ভিড়ের প্রবল চাপে ট্রেন থেকে পড়ে যান ২২ বছরের মহম্মদ আলি হাসান আনসারি নামে এক যুবক। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। টিটাগড় ও খড়দহ স্টেশনের মাঝে ঘটে ঘটনাটি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *