Modi Cabinet: মোদী ক্যাবিনেটে অপরিবর্তিত 'কোর-গ্রুপ', কী জুটল সুকান্ত-শান্তনুর - Bengali News | Prime Minister Narendra Modi new Cabinet Distrubution, core ministries remain unchanged - 24 Ghanta Bangla News
Home

Modi Cabinet: মোদী ক্যাবিনেটে অপরিবর্তিত ‘কোর-গ্রুপ’, কী জুটল সুকান্ত-শান্তনুর – Bengali News | Prime Minister Narendra Modi new Cabinet Distrubution, core ministries remain unchanged

Spread the love

নয়া দিল্লি: মোদী মন্ত্রিসভার তৃতীয় টার্মে কে কোন মন্ত্রক পাবে, সোমবার সকাল থেকেই সেই দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। বিকেলে নতুন মন্ত্রিসভাকে নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর মন্ত্রিসভায় প্রধান চার মন্ত্রককে কোনও পরিবর্তন আসছে না। অমিত শাহ এবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ সিং ফের একবার পেলেন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব। অর্থমন্ত্রক থাকছে নির্মলা সীতরমনের হাতেই। মোদীর নতুন মন্ত্রিসভায় এবারও বিদেশমন্ত্রী এস জয়শংকরই। অশ্বিনী বৈষ্ণবকে ফের একবার রেলমন্ত্রী হলেন মোদীর মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই পরমাণু শক্তি, মহাকাশ গবেষণা মন্ত্রকের দায়িত্ব সামলাবেন।

বাংলা থেকে দুই সাংসদকে মন্ত্রিসভায় রাখা হয়েছে। শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার। শান্তনু ঠাকুরকে করা হয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং সুকান্ত মজুমদারকে করা হয়েছে শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। একনজরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় কে কোন দায়িত্বে এলেন। নিতিন গডকরিকে এবারও করা হয়েছে সড়ক পরিবহণ মন্ত্রী। অতীতে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা থাকা জে পি নাড্ডাকে এবারও স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে। এর আগে মোদীর টার্মে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। শিবরাজ সিং চৌহানকে করা হয়েছে কৃষিমন্ত্রী ও গ্রামোন্নয়ন মন্ত্রী। মনোহর লালকে দেওয়া হয়েছে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *