Weather Update: উত্তরে বৃষ্টি, দক্ষিণে ফের তাপপ্রবাহের সতর্কতা, হাওয়া বদলাবে কবে থেকে? - Bengali News | Heat wave forecast in several districts of South Bengal, rain in North Bengal - 24 Ghanta Bangla News
Home

Weather Update: উত্তরে বৃষ্টি, দক্ষিণে ফের তাপপ্রবাহের সতর্কতা, হাওয়া বদলাবে কবে থেকে? – Bengali News | Heat wave forecast in several districts of South Bengal, rain in North Bengal

Spread the love

কলকাতা: দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে কবে পা রাখবে বর্ষা? মেঘ-রোদের লুকোচুরি খেলার মধ্যেই প্রশ্নটা ঘুরছে সকলের মনেই। হাওয়া অফিস বলছে এখনই শেষ হবে না অপেক্ষা। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা। বৃহস্পতিবারের আগে মৌসুমী বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। এদিকে এরইমধ্যে কিন্তু উত্তরবঙ্গে পা রেখেছে বর্ষা। কিন্তু, অগ্রগতি খুব একটা নেই। হাওয়া অফিস বলছে, শেষ ৩১ মে থেকে একই জায়গায় অবস্থান করেছে মৌসুমী অক্ষরেখা। এ সপ্তাহে আর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে মৌসুমী বায়ুর এগোনোর কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। 

বৃষ্টির দেখা তো নেই, সঙ্গে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন গরমের দাপটের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে মৌসম ভবন। এদিকে গত কয়েকদিন ধরে ফের চড়ছে পশ্চিমের জেলাগুলির পারদ। তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। একাধিক জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠতে পারে। 

এই খবরটিও পড়ুন

হাওয়া অফিস বলছে, বুধবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ারও দাপট দেখা যেতে পারে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *