T20 World Cup 2024: ৩৯ রানে অলআউট, ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনের থাবায় উড়ে গেল উগান্ডা - Bengali News | Akeal Hosein 5 wickets haul helps West Indies to beat Uganda in T20 World Cup 2024 - 24 Ghanta Bangla News
Home

T20 World Cup 2024: ৩৯ রানে অলআউট, ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনের থাবায় উড়ে গেল উগান্ডা – Bengali News | Akeal Hosein 5 wickets haul helps West Indies to beat Uganda in T20 World Cup 2024

Spread the love

T20 World Cup 2024: ৩৯ রানে অলআউট, ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনের থাবায় উড়ে গেল উগান্ডাImage Credit source: ICC

কলকাতা: উগান্ডার ওপরে যেন আছড়ে পড়ল ক্যারিবিয়ান ঝড়। প্রভিডেন্স স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও উগান্ডা (Uganda)। ক্যারিবিয়ান তারকা আকিল হোসেনের অসাধারণ বোলিংয়ের সুবাদে মাত্র ৩৯ রানে অলআউট উগান্ডা। রেকর্ড জয় ওয়েস্ট ইন্ডিজের। সি-গ্রুপে থাকা ক্যারিবিয়ানদের এটি দ্বিতীয় জয়। আর উগান্ডার দ্বিতীয় হার।

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে উগান্ডা ৫৮ রানে অলআউট হয়েছিল। নিজেদের সেই লজ্জার নজির আবারও ভাঙল উগান্ডা। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রান এতদিন ছিল ৩৯। শ্রীলঙ্কার বিরুদ্ধে ডাচদের সেই রেকর্ড ছিল। এ বার সেই রেকর্ডেই ভাগ বসাল উগান্ডা।

টস জিতে প্রথমে ব্যাটিং করেছিল ক্যারিবিয়ানরা। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৭৩ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং ও জনসন চার্লসের ওপেনিং জুটিতে ওঠে ৪১ রান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *