India vs Pakistan: ভারতকে হারিয়ে বিশ্বকাপে পাকিস্তানের কামব্যাক হবে? শোয়েব আখতার বললেন… – Bengali News | Shoaib Akhtar give message to Babar Azam led Pakistan ahead of IND vs PAK match in T20 World Cup, watch video
ভারতকে হারিয়ে বিশ্বকাপে পাকিস্তানের কামব্যাক হবে? শোয়েব আখতার বললেন…Image Credit source: @thebharatarmy X
কলকাতা: বাইশ গজে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ— এ কথা শুনলেই দুই দেশের ক্রিকেট প্রেমীরা উত্তেজনার চোরাস্রোতে ভাসেন। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফের এক বার আজ রাতে ২২ গজে মুখোমুখি। দুই টিমের টুর্নামেন্টের শুরুটা দুই রকম হয়েছে। ভারত আয়ারল্যান্ডকে হারিয়েছে, তাদের প্রথম ম্যাচে। আর ঠিক উল্টোটা হয়েছে পাকিস্তানের সঙ্গে। আমেরিকার কাছে হেরে গিয়েছে পাকিস্তান। অনেকেই এই পরিস্থিতিতে বলতে শুরু করেছেন, আমেরিকার কাছে বাবররা হারার ফলে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গ্রিন আর্মি কি পারবে কামব্যাক করতে? ভারত-পাকিস্তান ম্যাচের আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার কী বললেন এই প্রসঙ্গে? জানুন বিস্তারিত।
টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘এখন কথা উঠতে শুরু করেছে পাকিস্তানের কাছে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে নাকি নেই? আমি বলব বিশ্বাস করো, পাকিস্তানের কাছে সুযোগ রয়েছে। বিশ্বকাপে আমাদের সফর অনেক বার এমনটা হয়েছে। ১৯৯৯ সালের বিশ্বকাপ বাদে প্রতিবারই আমরা বিশ্বকাপে বেশ লড়াই করেছি। যেখানে আমরা ফাইনালে হেরেছিলাম। তবে আমি মনে করি পাকিস্তান এখান থেকে কামব্যাক করতে পারবে। ভারত কঠিন প্রতিপক্ষ। কিন্তু ভারতীয়দের বিরুদ্ধে নামার আগে তোমাদের কি যথেষ্ট অনুপ্রেরণা নেই?’