ক্ষাপ্পা কঙ্গনা, চড় মারাকে সমর্থন করতেই তুলনা টানলেন খুন-ধর্ষণের সঙ্গে! – Bengali News | Actress BJP MP Kangana Ranaut Attack Those Who Supported CISF Jawan, Says Be Okay With Murder, Assault too
বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।Image Credit source: PTI
নয়া দিল্লি: চড় বিতর্কে সরগরম বলিউড থেকে রাজনীতি। চণ্ডীগঢ় বিমানবন্দরে সম্প্রতিই অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে চড় মারেন এক মহিলা সিআইএসএফ জওয়ান। ২০২০ সালে কৃষক আন্দোলনের সময় কঙ্গনা রানাউতের করা বিতর্কিত মন্তব্যের জেরেই চড় মেরেছিলেন বলে জানান ওই জওয়ান। পরে তাঁকে সাসপেন্ড ও গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় এক পক্ষ যেমন কঙ্গনার পাশে দাঁড়িয়েছেন, তেমনই আরেক পক্ষ সিআইএসএফ জওয়ানকেই সমর্থন করেছেন। যারা তাঁকে চড় মারাকে সমর্থন করেছেন, তাদের বিরুদ্ধে এবার তোপ দাগলেন কঙ্গনা।
সদ্য সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন কঙ্গনা রানাউত। দিল্লি ফেরার পথেই চণ্ডীগঢ় বিমানবন্দরে তাঁকে চড় মারেন কুলবিন্দর কৌর নামক সিআইএসএফ কন্সটেবল। যারা এই চড় মারার ঘটনাকে সমর্থন জানিয়েছেন, কেউ ধর্ষণ হলে বা খুন হলেও, তারা তাতে সমর্থন জানাবেন কি না, এই প্রশ্নই ছুড়ে দেন পদ্মশ্রী প্রাপ্ত অভিনেত্রী।
Every rapist, murderer or thief always have a strong emotional, physical, psychological or financial reason to commit a crime, no crime ever happens without a reason, yet they are convicted and sentenced to jail.
If you are aligned with the criminals strong emotional impulse to…— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) June 8, 2024
এ দিন এক্স হ্য়ান্ডেলে কঙ্গনা লেখেন, “প্রত্য়েকটা ধর্ষক, খুনি বা চোরেরও মানসিক, শারীরিক বা আর্থিক কারণ থাকে অপরাধ করার পিছনে। বিনা কারণে কোনও অপরাধ হয় না, তাও তাদের গ্রেফতার করা হয়, সাজা দেওয়া হয়। যদি দেশের আইন ভঙ্গ করে, অপরাধীদের অপরাধ প্রবণতাকেই সমর্থন জানান, যদি বিনা অনুমতিতে কারোর শরীর স্পর্শ করা বা আক্রমণ করাকে সমর্থন করেন, তবে অন্তর থেকে আপনারা ধর্ষণ বা খুন নিয়েও আপনাদের কোনও সমস্যা নেই, কারণ সেটা তো কেবল জোরপূর্বক যৌনাঙ্গ প্রবেশ করানো বা ছুরি মারা, সেটা কী এমন বড় বিষয়। আপনাদের এই অপরাধপ্রবণ মানসিকতার দিকে নজর দেওয়া উচিত।”
কঙ্গনা আরও লেখেন, “আমি আপনাদের যোগাসন বা ধ্যানের পরামর্শ দিচ্ছি, নাহলে আপনাদের জীবন তিক্ত অভিজ্ঞতায় পূর্ণ হয়ে উঠবে। এত রাগ, হিংসা, ঘৃণা পুষে রাখবেন না, নিজেকে মুক্তি দিন।”