লোকসভা ও NDA সরকারের নেতা হিসাবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব রাজনাথ সিংয়ের, জোটের প্রশংসায় পঞ্চমুখ নাড্ডা - Bengali News | NDA Meeting in Parliament, PM Narendra Modi, JP Nadda, Nitish Kumar, Chandrababu Naidu Present - 24 Ghanta Bangla News
Home

লোকসভা ও NDA সরকারের নেতা হিসাবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব রাজনাথ সিংয়ের, জোটের প্রশংসায় পঞ্চমুখ নাড্ডা – Bengali News | NDA Meeting in Parliament, PM Narendra Modi, JP Nadda, Nitish Kumar, Chandrababu Naidu Present

NDA বৈঠকে নরেন্দ্র মোদী ও চন্দ্রবাবু নাইডু।Image Credit source: ANI

নয়া দিল্লি: শুরু হল এনডিএ-র বৈঠক। দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে বৈঠকে বসেছে এনডিএ জোট। উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির সমস্ত নবনির্বাচিত সাংসদরাও উপস্থিত রয়েছে। এছাড়াও বৈঠকে যোগ দিয়েছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার, টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু, জনসেনা দলের প্রধান পবন কল্যাণ, এলজেপির প্রধান চিরাগ পাসওয়ান প্রমুখ। প্রধানমন্ত্রী সংসদের সেন্ট্রাল হলে ঢুকতেই ওঠে মোদী মোদী স্লোগান। বৈঠকের সমস্ত আপডেট দেখে নিন এক নজরে-

  1. অনুষ্ঠানের শুরুতেই জেপি নাড্ডা বলেন, “আজ ঐতিহাসিক এই মুহূর্তের অপেক্ষা ছিল সকলের। আমরা তৃতীয়বার এনডিএ-কে জয়ী করেছি। আপনাদের সকলকে এবং দেশের কোটি কোটি মানুষের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে স্বাগত জানাই। এনডিএ-র সমস্ত জোটসঙ্গীকে ধন্যবাদ ও অভিননন্দন জানাই।”
  2. প্রধানমন্ত্রী নিজের প্রতিটি মুহূর্ত দেশের সেবার জন্য ব্যয় করেছেন, কঠোর পরিশ্রম করেছেন। তারই ফল মিলেছে। লোকসভার পাশাপাশি ওড়িশাতেও আমরা সরকার গঠন করেছি। আমরা অন্ধ্র প্রদেশেও এনডিএ সরকার তৈরি হচ্ছে। অরুণাচল প্রদেশেও আমরা তৃতীয়বার সরকার গঠন করছি। সিকিমেও এনডিএ-র সরকার গঠন করেছি। মোদীজির নীতিতে দেশে উন্নতি হয়েছে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিয়েছেন তিনি।
  3. ১০ বছর আগে উদাসীন ভারত ছিল। ১০ বছর পর মোদীজির নেতৃত্বে আকাক্ষিত ভারত তৈরি হয়েছে যা বিকশিত ভারতের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের সীমান্ত সুরক্ষিত হয়েছে, দেশের পরিকাঠামোর উন্নতি হয়েছে। গ্রামে বিকাশ হয়েছে। মহিলা, যুবদের ক্ষমতায়ন হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *