Indian Football: আগামীর হিরের খোঁজে... ‘ইন্ডিয়ান টাইগার্স ও টাইগ্রেস’ মহাযজ্ঞে মিলল অভূতপূর্ব সাড়া - Bengali News | An initiative by TV9 Network Indian Tigers and Tigresses the scouting process spread over 3 months and receive huge response - 24 Ghanta Bangla News
Home

Indian Football: আগামীর হিরের খোঁজে… ‘ইন্ডিয়ান টাইগার্স ও টাইগ্রেস’ মহাযজ্ঞে মিলল অভূতপূর্ব সাড়া – Bengali News | An initiative by TV9 Network Indian Tigers and Tigresses the scouting process spread over 3 months and receive huge response

Spread the love

Indian Football: আগামীর হিরের খোঁজে… ‘ইন্ডিয়ান টাইগার্স ও টাইগ্রেস’ মহাযজ্ঞে মিলল অভূতপূর্ব সাড়া

ভারতের সবচেয়ে বড় ফুটবল প্রতিভা খোঁজার মহাযজ্ঞ হল ‘ইন্ডিয়ান টাইগার্স ও টাইগ্রেস’। একঝাঁক প্রাক্তন এবং বিশেষজ্ঞ ফুটবলার এই মহাযজ্ঞ থেকে বেছে নিচ্ছেন ভারতীয় ফুটবলের (Indian Football) আগামীর তারকাদের। ভারতীয় ফুটবলের উত্তরণ হবে সেই আগামীর তারকাদের হাত ধরে। ‘ইন্ডিয়ান টাইগার্স ও টাইগ্রেস’ (Indian Tigers and Tigresses) এই উদ্যোগের মাধ্যমে সারা দেশে ফুটবলের প্রতি ঝোঁক রয়েছে এমন ১২-১৪ বছর বয়সী ছেলেমেয়েদের খুঁজে তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছে টিভি নাইন নেটওয়ার্ক (TV9 Network)।

গত ৩ মাস ধরে প্রায় এক মিলিয়ন তরুণ প্রতিভারা টিভি নাইন নেটওয়ার্কের এই প্রয়াসের সঙ্গে যুক্ত হয়েছে। তাদের মধ্যে থেকে ২০ জন ছেলে ও ২০ জন মেয়েকে পরবর্তীতে পুরস্কৃত করা হবে। তা ভারতের মাটিতে হবে না। মোট ৪০জন ফুটবলের প্রতি ঝোঁক থাকা ছেলে-মেয়েকে চলতি বছরের অগস্টে জার্মানিতে সুপার কাপের ফাইনালে পুরস্কার দেওয়া হবে। এখানেই শেষ নয়, এই ছেলে-মেয়েরা ফুটবল কিংবদন্তিদের কাছ থেকে পরামর্শ পাবে। এবং অস্ট্রিয়ায় ক্লাব ম্যাচও খেলার সুযোগ পাবে তারা।

ভারতীয় ফুটবলকে শক্তিশালী করার জন্য “catch them young” এই উদ্যোগটি নেওয়া হয়েছে। আর এই উদ্যোগ ইউরোপের বানিজ্যগত দিক থেকে সেরা DFB-Pokal, Bundesliga, India Football Centre, IFI, BVB, Reispo অন্যান্যদের সমর্থন পাচ্ছে। আপনার পরিচিত কোনও ১২-১৪ বছর বয়সী ছেলে-মেয়ে যদি ফুটবলে আগ্রহী হয়, তা হলে তাদের নাম এখনই www.indiantigersandtigresses.com-এ রেজিস্টার করুন এবং ইউরোপে তাদের খেলার সুযোগ করে দিন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *