India-China: ভোটের ফলে উদ্বিগ্ন বিশ্ব! মোদীর আসন কমতেই গায়ের জ্বালা মেটাতে আসরে নেমে পড়ল চিন - Bengali News | The world worried about India's vote, What is China saying when Modi's seat is reduced - 24 Ghanta Bangla News
Home

India-China: ভোটের ফলে উদ্বিগ্ন বিশ্ব! মোদীর আসন কমতেই গায়ের জ্বালা মেটাতে আসরে নেমে পড়ল চিন – Bengali News | The world worried about India’s vote, What is China saying when Modi’s seat is reduced

Spread the love

কলকাতা: ভারতের মানুষ এনডিএ সরকারকে ক্ষমতায় আনলেও নরেন্দ্র মোদীর হাত- পা বেঁধে দিয়েছে। ভারতকে প্রোডাকশন হাবে পরিণত করা নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর স্বপ্নও মুখ থুবড়ে পড়েছে। এবার হয়ত আর্থিক সংস্কারের পথ থেকেও সরতে হবে ভারতের প্রধানমন্ত্রীকে। ভারতের নির্বাচনী ফলাফল নিয়ে এই মন্তব্য চিনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসের। ভারতের নির্বাচনী ফলাফল ও আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রভাব নিয়ে বেশ বড়সড় প্রতিবেদন ছেপেছে গ্লোবাল টাইমস। 

কয়েকদিন আগে ভারতের বুথ ফেরত সমীক্ষার ফলাফল নিয়েও মতামত দিয়েছিল গ্লোবাল টাইমস। তাঁরা জানিয়েছিল, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ফের ক্ষমতায় এলে সেটা ভারত- চিন সম্পর্কের জন্য ভাল। ভোটের ফলাফল প্রকাশের পর ভারতে আর্থিক সংস্কারের গতি নিয়ে সংশয় প্রকাশ করল চিনের সরকারি মুখপত্র। তবে দুনিয়ার অধিকাংশ প্রথমসারির সংবাদমাধ্যমও কিন্তু একই আশঙ্কা করছে। নিউ ইয়র্ক টাইমসের বক্তব্য, ভারতে মোদী জমানা ফিকে হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীকে শরিকদের উপর নির্ভর করে সরকার চালাতে হচ্ছে, এটা রাজনৈতিকভাবে মোদীর কাছে বড় ধাক্কা। 

এই খবরটিও পড়ুন

এই ফলাফলের পর ভারত নিজের আর্থিক বৃদ্ধি ধরে রাখতে পারবে কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের দাবি, ভারতের গরিব ও মধ্যবিত্তরা মোদীর উপর ক্ষোভ উগরে দিয়েছেন। তাই একক সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে থামতে হয়েছে নরেন্দ্র মোদীকে। জার্মান সংবাদপত্র ডয়েচে ওয়ে’র প্রশ্ন, এই জনমত কি নরেন্দ্র মোদীর কাছে বড় ধাক্কা নয়? ফ্রান্সের লা – মন্ডে , জাপানের জাপান টাইমস, এমনকি ইউরোপের কূটনীতি বিষয়ক ম্যাগাজিন ইউরোপা তৃতীয় মোদী সরকারের অভিমুখ নিয়ে সন্দিহান। যদিও অনেকে আবার বলছেন, বিগত কয়েক বছরে প্রতিরক্ষা থেকে অর্থনীতি, সবক্ষেত্রে যেভাবে ভারতের বিজয়রথ এগিয়ে চলেছে তাতেই খানিকটা চাপ বেড়েছে বেশ কিছু প্রথম বিশ্বের দেশের উপর। গায়ে জ্বালা ধরেছে চিনের। তাই এখন এমন সব পর্যবেক্ষণ! 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *