India vs Ireland, T20 WC Live Streaming: মেন ইন ব্লুর বিশ্বকাপ যাত্রা শুরু হবে কখন? জেনে নিন কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচ - Bengali News | India vs Ireland T20 World Cup 2024 live streaming when and where to watch online free in Bengali 05 06 24 - 24 Ghanta Bangla News
Home

India vs Ireland, T20 WC Live Streaming: মেন ইন ব্লুর বিশ্বকাপ যাত্রা শুরু হবে কখন? জেনে নিন কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচ – Bengali News | India vs Ireland T20 World Cup 2024 live streaming when and where to watch online free in Bengali 05 06 24

Spread the love

India vs Ireland, T20 WC Live Streaming: মেন ইন ব্লুর বিশ্বকাপ যাত্রা শুরু হবে কখন? জেনে নিন কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচImage Credit source: BCCI

কলকাতা: অপেক্ষার আর মাত্র ২৪ ঘণ্টা। আগামিকাল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) সফর শুরু হবে। ওই ম্যাচে টিম ইন্ডিয়ার (Team India) প্রতিপক্ষ আয়ারল্যান্ড (Ireland)। গত বারের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে সফর শেষ হয়েছিল টিম ইন্ডিয়ার। এ বার মেন ইন ব্লু বিশ্বকাপ ট্রফি জেতার জন্য মরিয়া। হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে ভারত ও আয়ারল্যান্ড এর আগে ৭টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। তার সব গুলোতেই জিতেছে ভারত। এ বার টিম ইন্ডিয়ার সেই ব্যবধান আরও বাড়ানোর পালা। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায় ও কীভাবে দেখবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি কবে হবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি আগামিকাল বুধবার (৫ জুন) হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি কোথায় হবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি শুরু হবে রাত ৮টা নাগাদ। তার আগে ৭.৩০মিনিটে টস হবে।

কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি ম্যাচের সম্প্রচার করছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। ভারত বনাম আয়ারল্যান্ডের লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস চ্যানেলে। পাশাপাশি দর্শকরা মোবাইলে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটে দেখতে পাবেন এই ম্যাচ। এ ছাড়াও বিশ্বকাপে ভারত-আয়ারল্যান্ডের আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *