Bomb Recovered: গণনার পর দিনই বর্ধমানের বোমা উদ্ধার - Bengali News | Bomb recovered from burdwan - 24 Ghanta Bangla News
Home

Bomb Recovered: গণনার পর দিনই বর্ধমানের বোমা উদ্ধার – Bengali News | Bomb recovered from burdwan

Spread the love

 বর্ধমান: ভোট গণনা মিটতেই প্রচুর পরিমাণে বোমা উদ্ধার। গ্রাম সংলগ্ন চাষের জমির সেচনালাতে রাখা তিনটি জারিকেন থেকে প্রায় ২০ টি তাজা বোমা উদ্ধার করল আউশগ্রাম থানার পুলিশ। পরে বোমাগুলোকে নিষ্ক্রিয় করে সিআইডি বম্ব ডিসপোজ্যাল স্কোয়াড।  এদিকে চাষের জমির সেচনালা থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

আউশগ্রাম থানার অভিরামপুর মেঠুয়াপাড়ার ঘটনা। পুলিশসূত্রে জানা গিয়েছে, এলাকায় নজরদারি চালানোর সময় জারিকেন ভর্তি বোমাগুলো উদ্ধার করে পুলিশ। পরে বম্ব ডিসপোজ্যাল স্কোয়াডের সদস্যরা গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে।

ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। বেশিরভাগ ক্ষেত্রে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর, তাঁদের ওপর হামলার অভিযোগ ওঠে। বর্ধমান থেকে এখনও পর্যন্ত সেভাবে বড় কোনও অশান্তি, হামলার ঘটনা সামনে আসেনি, তার মধ্যেই এই ধরনের বোমা উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়াল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *