West Bengal Lok Sabha Election 2024 Result LIVE: মমতা নাকি শুভেন্দু শেষ হাসি কার? আজই ফয়সালা - 24 Ghanta Bangla News
Home

West Bengal Lok Sabha Election 2024 Result LIVE: মমতা নাকি শুভেন্দু শেষ হাসি কার? আজই ফয়সালা

Spread the love

West Bengal Lok Sabha Election 2024 Result LIVE: মমতা নাকি শুভেন্দু শেষ হাসি কার? আজই ফয়সালা

আজ গোটা দেশের জন্য বড় দিন। মঙ্গলবার লোকসভা ভোটের গণনা। সারা দেশের সঙ্গে গণনা তো চলবেই। সঙ্গে বাংলার ৪২ আসনেও হবে ভোট গণনা। এ রাজ্যে ৫৫টি গণনা কেন্দ্র থাকছে। ত্রিস্তরীয় বলয়ে মুড়ে ফেলা হচ্ছে গণনাকেন্দ্রগুলি। ৪১৮টি কাউন্টিং হল। ৪ হাজার ৯৪৪টি কাউন্টিং টেবিল থাকবে। তিন লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট। গড়ে ১৭ রাউন্ড গোনা হবে। সর্বোচ্চ ২৩ রাউন্ড। সর্বনিম্ন ৯ রাউন্ড গণনা হবে। সকাল ৭টা থেকে শুরু হবে গণনা। এই বছর প্রথম পোস্টাল ব্যালটের সঙ্গে-সঙ্গে গোনা হবে ইভিএমও। শাসকদল তৃণমূল আবারও বাজিমাত করবে নাকি মোদী ম্যাজিকে ভর করে টেক্কা দেবে বিজেপি? বাম-কংগ্রেস কি ফেরাতে পারবে নিজেদের হারিয়ে যাওয়া জমি? সব কিছুর নির্ধারণ হবে। গণনার সমস্ত খুঁটিনাটি আপডেট পেতে আজ সারাদিন চোখ রাখুন লাইভে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *