Swimming Pool Bath Tips: গরমে সুইমিং পুলে নামলে এই ভুলগুলি করবেন না, ত্বকের সমস্যা থেকে হতে পারে হিটস্ট্রোক
প্রচণ্ড গরমে স্বস্তি পেতে অনেকেই ঝাঁপিয়ে পড়েন সুইমিং পুলে। বিশেষত, বেড়াতে গেলে তো আজকাল অনেকেই সুইমিং পুল ছাড়া হোটেল পছন্দ করেন না। কিন্তু, সুইমিং পুলে স্নান করারও কিছু নিয়ম রয়েছে
হোটেল হোক বা ফ্ল্যাট-কমপ্লেক্স- অধিকাংশ জায়গাতেই সুইমিং পুল থাকে খোলা জায়গায়। ফলে সূর্যের আলো যেমন সরাসরি পুলের জলে পড়ে, তেমনই বৃষ্টির জলও পুলে মেশে। তাই এই ধরনের পুলে স্নান করার আগে সতর্ক হওয়া জরুরি
বিশেষজ্ঞদের মতে, সুইমিং পুলের জল সামান্য নোংরা হলেও সংক্রমণের ঝুঁকি থাকে। বিশেষত, শিশুদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। তবে পুলে নামার আগে কয়েকটি নিয়ম মানলে সংক্রমণ এড়ানো সম্ভব
সরাসরি রোদ পড়ে, এমন সুইমিং পুল অর্থাৎ খোলা পুলে নামলে শরীরের তাপমাত্রার হেরফের হতে পারে। তাই পুলে নামার আগে পর্যাপ্ত পরিমাণ জল পান করুন। যাতে শরীর হাইড্রেটেড থাকে
সুইমিং পুলের জল স্বচ্ছ ও পরিষ্কার রাখতে ক্লোরিন মেশানো থাকে। তাই পুলের জল মুখে ঢুকলেও কখনও গিলবেন না। ক্লোরিন জল পেটে ঢুকলে পেটের নানা সমস্যা হতে পারে
অ্যালার্জির সমস্যা থাকলে পুলের জল এড়িয়ে চলুন। পুলের ক্লোরিন-জলে ব়্যাশ, চুলকানির সমস্যা বাড়তে পারে। এছাড়া ত্বক রুক্ষ হয়ে যেতে পারে। তাই পুলে নামার আগে নারকেল তেল বা ময়শ্চারাইজার মেখে নিন
বিশেষজ্ঞদের মতে, সূর্যের আলো সরাসরি পুলে পড়লে গরমের সময় দিনেরবেলা পুলে স্নান করতে নামা উচিত নয়। সেক্ষেত্রে শরীরের তাপমাত্রা হেরফের হতে পারে। তাই প্রচণ্ড রোদে ওপেন পুলে নামলে প্রথমেই ডুব দেবেন না। প্রথমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে গা ভিজিয়ে নিন। শরীরের তাপমাত্রা পুলের জলের সমান হলে স্নান করুন বা সাঁতার দিন
পুলের ক্লোরিন জলে সাঁতার বা স্নান করার পর অবশ্যই পরিষ্কার জলে স্নান করুন। সাবান-শ্যাম্পু মেখে ভাল করে স্নান করবেন। স্নানের পর ময়শ্চারাইজার জাতীয় ক্রিম মাখুন। না হলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে
খোলা পুলে অর্থাৎ যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে, সেখানে স্নান করতে নামলে বেশিক্ষণ থাকা উচিত নয়। স্নান করার পর পুল থেকে উঠে রোদে দাঁড়াবেন না। তাহলে হঠাৎ করে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে, যার ফলে ডিহাইড্রেশন বা হিট স্ট্রোক হতে পারে








