Lok Sabha Election Results 2024 LIVE: মোদী ৩.O নাকি চমক দেবে ইন্ডিয়া জোট? – Bengali News | Lok sabha election results 2024 live vote counting news and updates in bangla
২০২৪ লোকসভা নির্বাচন সম্পূর্ণ। ১ জুন, ৭ম দফার ভোটপর্ব শেষ হওয়ার পর থেকেই কাউন্টডাউন শুরু হয়েছিল। দিল্লির মসনদে কে বসবে- ফের হ্যাটট্রিক করবে মোদী নাকি চমক দেবে ইন্ডিয়া জোট? – এই প্রশ্নই ঘুরে চলেছে সকলের মনে। অবশেষে মাহেন্দ্রক্ষণ আসন্ন। আজ, ৪ জুন সকাল ৭টা থেকে শুরু হবে ৫৪৩টি আসনের ভোট গণনা। কোন দল এগিয়ে, কোন প্রার্থী পিছিয়ে, কারা সরকার গড়তে চলেছে, সেই সব খবরের প্রতি মুহূর্তের আপডেট দেখতে নজর রাখুন টিভি৯ বাংলায়