INDIA Alliance Meeting: ভোটের ফল বেরনোর পরই বৈঠকে ইন্ডিয়া জোট, যোগ দিতে পারেন মমতাও - Bengali News | Lok Sabha Election 2024 Results: INDIA Alliance to Hold Meeting in Delhi After Lok Sabha Election Result out, West Bengal CM Mamata Banerjee May also Join Meeting - 24 Ghanta Bangla News
Home

INDIA Alliance Meeting: ভোটের ফল বেরনোর পরই বৈঠকে ইন্ডিয়া জোট, যোগ দিতে পারেন মমতাও – Bengali News | Lok Sabha Election 2024 Results: INDIA Alliance to Hold Meeting in Delhi After Lok Sabha Election Result out, West Bengal CM Mamata Banerjee May also Join Meeting

নয়া দিল্লি: কেন্দ্রের গদিতে বসবে কে? আগামী ৫ বছরের ভাগ্য নির্ধারণ হবে আজই। আর লোকসভা নির্বাচনের ফল (Lok Sabha Election Results)  প্রকাশ হতেই আবার দিল্লিতে একজোট হবেন ইন্ডিয়া জোটের (INDIA Alliance) নেতারা। সূত্রের খবর, সোমবার রাত বা মঙ্গলবার সকালের মধ্যেই ইন্ডিয়া জোটের সকল নেতাকে দিল্লিতে আসতে বলা হয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর তারা জোটের ভবিষ্যৎ নির্ধারণ করবেন বলেই জানা গিয়েছে। এই বৈঠকে যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

শেষ দফার ভোটগ্রহণের দিনই, ১ জুন দিল্লিতে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। যদিও সেই বৈঠকে যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের অন্য কোনও প্রতিনিধি। এবার ভোটের ফলাফলের দিনও বৈঠকে বসছে বিরোধী জোট ইন্ডিয়া। আজ ভোটের ফল প্রকাশের পরই ইন্ডিয়া জোট তাদের ভবিষ্যৎ পরিকল্পনা স্থির করবে। ভোটের পাল্লা কোনদিকে ভারী, তার উপরে ভিত্তি করে রণকৌশলও স্থির করবে বিরোধী জোট। বুধবার পর্যন্ত বিরোধী জোটের নেতাদের দিল্লিতে থাকতে বলা হয়েছে।

সূত্রের খবর, এই বৈঠকে যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। গণনার আগেই গতকাল রাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। বুধবার মমতাকে দিল্লি যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মল্লিকার্জুন খাড়্গে। সূত্রের খবর, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন মমতা।

কংগ্রেস সূত্রে খবর,  যদি প্রত্যাশা অনুযায়ী আসন পায় ইন্ডিয়া জোট, তবে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। আসন সংখ্যা প্রত্যাশা অনুযায়ী না হলে বিক্ষোভ, সাংবাদিক বৈঠক, এমনকী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের মতো পদক্ষেপও করতে পারে ইন্ডিয়া জোট। তার রণকৌশল নিয়েই আলোচনা করা হবে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার বিষয়ও বিবেচনা করা যেতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *