HIV পজেটিভ? মৃত্যুর মুখ থেকে ফিরে সবটা জানালেন রাখী - Bengali News | How is rakhi sawant, the actress opens up - 24 Ghanta Bangla News
Home

HIV পজেটিভ? মৃত্যুর মুখ থেকে ফিরে সবটা জানালেন রাখী – Bengali News | How is rakhi sawant, the actress opens up

Spread the love

ভাল নেই রাখী সাওয়ান্ত। বিগত বেশ কিছু সময় ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে কার্যত লড়াই করছিলেন তিনি। রটেছিল নানা কথাও। শোনা গিয়েছিল তিনি নাকি HIV আক্রান্ত হয়েছেন। সত্যি কি তাই? দীর্ঘ রোগভোগের পর বাড়ি ফিরে এবার সামনে এলেন রাখী। জানালেন অজানা কথা। রাখী জানিয়েছে জরায়ুতে একটি বড় বাটির মতো টিউমার হয়েছিল তাঁর। একদিন শুটিং করছিলেন। আচমকাই জ্ঞান হারিয়ে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা আবিষ্কার করেন গোটা জরায়ু জুড়ে জাঁকিয়ে বসেছে ক্যানসার।

অস্ত্রোপচারের পর ঠিক করে হাঁটতেও পারছিলেন না রাখী। হাসপাতাল থেকে প্রকাশ পেয়েছিল তাঁর ছবিও। রাখী জানিয়েছেন, আগের থেকে ভাল আছেন তিনি। তবে খাওয়াদাওয়ার একগুচ্ছ বিধিনিষেধ রয়েছে। সাদা ভাত খাওয়া যাবে না খেতে হবে ব্রাউন রাইস। দুপুরে ভাত খেতে খেতে সেই ছবি শেয়ার করেছেন রাখী। তাঁর কথায়, “রীতেশ আমার প্রাক্তন স্বামী হাসপাতালে নিয়ে গিয়েছিল। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। পয়সা কড়ির অবস্থা খারাপ তাই বাড়িতে পরিচারকও রাখতে পারছি না।” রাখী আগের থেকে ভাল আছেন জেনে খানিক স্বস্তিতে তাঁর ভক্তরা।

রাখীর এক প্রাক্তন স্বামী যখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন তখন আর এক প্রাক্তন স্বামী আদিল তাঁকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেছিলেন, রাখীর কিচ্ছু হয়নি। তিনি যা করছেন সব লোকদেখানো। সে সময়ও রাখীর পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “কত বড় টিউমার। যারা এই নিয়ে মজা করছে তাঁদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। রাখী যাই হোক না কেন, তোমার পাশে থাকব।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *