Bengaluru Rave Party: মাদক নিয়েছিলেন তিনিও, 'রেভ পার্টি' কাণ্ডে গ্রেফতার জনপ্রিয় এই অভিনেত্রী - Bengali News | Bengaluru Rave Party: Telugu actress Hema arrested - 24 Ghanta Bangla News
Home

Bengaluru Rave Party: মাদক নিয়েছিলেন তিনিও, ‘রেভ পার্টি’ কাণ্ডে গ্রেফতার জনপ্রিয় এই অভিনেত্রী – Bengali News | Bengaluru Rave Party: Telugu actress Hema arrested

Spread the love

বেঙ্গালুরু: বেঙ্গালুরু রেভ পার্টির ঘটনায় গ্রেফতার তেলেগু অভিনেত্রী হেমা। সোমবার (৩ মে), এই ঘটনার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের করে বেঙ্গালুরু পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এর আগেই, তাঁর রক্ত পরীক্ষা করে মাদক পাওয়া গিয়েছিল। প্রাথমিকভাবে অবশ্য তিনি বেঙ্গালুরুর রেভ পার্টিতে ছিলেন বা বলে দাবি করেছিলেন। কিন্তু, তাঁর রক্ত পরীক্ষা করে মাদক পাওয়ার পর, হেমা-সহ আটজনকে শুনানির জন্য নোটিস পাঠিয়েছিল বেঙ্গালুরু পুলিশের অপরাধ দমন শাখা। গত ২০ মে বেঙ্গালুরুর এক ফার্মহাউসে ওই রেভ পার্টির সন্ধান পেয়েছিল পুলিশ।

এফআইআর অনুযায়ী, বেঙ্গালুরুর ইলেকট্রনিক্স সিটির কাছে এই বড় মাপের রেভ পার্টির আয়োজন করা হয়েছিল। যে পার্টিগুলিতে নিষিদ্ধ মাদক সেবন করা হয়, সেগুলিকেই রেভ পার্টি বলে। এফআইআর-এ পুলিশ বলেছে, ওই পার্টিতে ৭৩ জন পুরুষ এবং ৩০ জন মহিলা ছিলেন। এর মধ্যে ৫৯ জন পুরুষের এবং ২৭ জন মহিলার রক্তের নমুনায় মাদক পাওয়া গিয়েছিল। সামগ্রিকভাবে, পার্টিতে উপস্থিত ১০৩ জনের মধ্যে ৮৬ জনই মাদক সেবন করেছিলেন বলে অভিযোগ পুলিশের। তাদেরই একজন ছিলেন তেলেগু অভিনেত্রী হেমা। হেমা ছাড়াও, তেলেগু অভিনেতা আশি রায়-ও ওই রেভ পার্টিতে অংশ নিয়েছিলেন।

তেলেগু অভিনেত্রী হেমা

বেঙ্গালুরু শহরের পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন, ১৯ মে রাতে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ইলেক্ট্রনিক সিটির ওই খামারবাড়িতে অভিযান চালিয়েছিল বেঙ্গালুরু পুলিশের অপরাধ দমন শাখা। সেখানে ১৮ মে বিকেল থেকে ১৯ মে ভোট ৬টা পর্যন্ত পার্টি চলছিল। ভাসু নামে হায়দরাবাদের এক ব্যক্তির জন্মদিন উপলক্ষ্যে ওই পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টিতে অভিযান চালিয়ে বেশ কিছু মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছিল পুলিশ। পরে, পার্টিতে অংশ নেওয়া সকলের কর্তের নমুনা পরীক্ষা করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *