Barrackpore: ভোট মিটতেই নৈহাটি-ভাটপাড়ায় বোমাবাজি - Bengali News | Allegation bombing at naihati bhatpara after complete election - 24 Ghanta Bangla News
Home

Barrackpore: ভোট মিটতেই নৈহাটি-ভাটপাড়ায় বোমাবাজি – Bengali News | Allegation bombing at naihati bhatpara after complete election

Spread the love

নৈহাটিতে তৃণমূলের কার্যালয়ের সামনে কর্মীরা।

ব্যারাকপুর: ভোট মিটটেই বোমাবাজিতে উত্তপ্ত ব্যারাকপুর। নৈহাটি, ভাটপাড়ায় বোমাবাজির অভিযোগ উঠল। অভিযোগ, শনিবার রাতে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নির্বাচনী এজেন্টের বাড়ির পাশে বোমা পড়ে। সন্ত্রাস ছড়াতে বোমাবাজি করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। ওই নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ির সামনের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে নিয়ে গিয়েছে ভাটপাড়া থানার পুলিশ।

প্রিয়াঙ্কু পাণ্ডের দাবি, “রাত তখন সাড়ে ১১টা বাজে। আমাদের নেতার অফিসে বসে কাউন্টিং সংক্রান্ত কাজ করছিলাম। ফোন আসে যে, বাইকে চেপে এসে বাড়ির পাশে কেউ বোমাবাজি করে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমি ভাটপাড়া থানাতে ফোন করি। এসে দেখি মাঠে একটা বোমা পড়ে আছে। পুলিশও ঘটনাস্থলে ছিল। তারা সিসিটিভি ফুটেজ দেখল।”

এদিকে ভাটপাড়ায় যখন এই অভিযোগ, তখন নৈহাটিতে তৃণমূল কার্যালয়ের সামনেও বোমাবাজির অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, তৃণমূল কার্যালয়ের সামনে বোমা ফেটে ধোঁয়া বেরোচ্ছে। বিরোধী দলকে নিশানা করে শাসকদল। নৈহাটি এবং ভাটপাড়ায় বোমাবাজি নিয়ে অর্জুন সিং ও সোমনাথ শ্যামের বাকতরজা ফের সামনে।

অর্জুন সিং বলেন, “তৃণমূলকে আমি বলব না, বলব পুলিশকে। এতো ক্যামেরা আছে এখনও কাউকে ধরতে পারলেন না কেন? এরপর যদি কোনও কিছু ঘটনা ঘটে তাহলে পুলিশ দায়ী থাকবে।” পাল্টা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “নৈহাটিতে বিজেপি বোমা মেরে ভাটাপাড়ার বোমাবাজি ব্যালান্স করেছে। তবে এরকম অশান্ত পরিবেশ আর হতে দেওয়া যাবে না।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *