Sikkim, Arunachal Pradesh Assembly Election Results 2024 Live: অরুণাচলে উঠছে গেরুয়া ঝড়, সিকিমে বিধানসভা নির্বাচনে এগিয়ে আঞ্চলিক দলই – Bengali News | Arunachal Pradesh, Sikkim Assembly Election Results 2024 Live Blog, BJP, Congress, NNP, Vote Counting Live Updates Here
LIVE NEWS & UPDATES
-
02 Jun 2024 08:07 AM (IST)
Arunchal Pradesh Assembly Election 2024: ৮২ শতাংশ ভোট পড়েছিল অরুণাচলে
অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে ৮২.৭১ শতাংশ ভোট পড়েছিল। আজ সেই ভোটের উপরে ভিত্তি করেই বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে।
দেশজুড়ে সাত দফায় নির্বাচন শেষ হয়েছে। লোকসভা নির্বাচনের সঙ্গেই একাধিক রাজ্যে হয়েছিল বিধানসভা নির্বাচনও। সেই নির্বাচনের ফল প্রকাশের পালা এবার। আজ অরুণাচল প্রদেশ ও সিকিমে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। সকাল ৬টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। গত ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশে লোকসভা নির্বাচনের সঙ্গেই ৬০টি বিধানসভা আসনে ভোট হয়েছিল। একইদিনে সিকিমেও বিধানসভা নির্বাচন হয়েছিল ৩২টি আসনে।
Published On – Jun 02,2024 8:05 AM