অবশেষে গলল বরফ! ভালবেসে তন্বীর হাত ধরলেন সৌমিতৃষা - Bengali News | Tiff between and soumitrisha and tonni has been resolved - 24 Ghanta Bangla News
Home

অবশেষে গলল বরফ! ভালবেসে তন্বীর হাত ধরলেন সৌমিতৃষা – Bengali News | Tiff between and soumitrisha and tonni has been resolved

Spread the love

ভাল বন্ধু- মুখ দেখাদেখি বন্ধ- আবারও বন্ধু– একটা বৃত্ত যেন সম্পূর্ণ হল অবশেষে। দীর্ঘদিনের ঝামেলার অবসানের পর ফের এক হলেন সৌমিতৃষা কুন্ডু ও তন্বী লাহা রায়। এর আগে তন্বীর মা প্রয়াত হওয়ার পর খোঁজ নিয়েছিলেন সৌমিতৃষা। এবার চলল ভালবাসার আদানপ্রদান। মা মারা যাওয়ার পর এই প্রথম নিজের কাজ নিয়ে পোস্ট করেছিলেন তন্বী। এতদিন তন্বীর আশেপাশে, কমেন্টে, কোথাও দেখা যেত না সৌমিতৃষাকে। তবে এবার দেখা গেল। তাঁর পোস্টে ভালবাসার ইমোজি দিলেন সৌমি। একই সঙ্গে সেই ভালবাসা ফিরিয়ে দিলেন তন্বী নিজেও।

কী নিয়ে ঝামেলা হয়েছিল তাঁদের? ‘মিঠাই’ ধারাবাহিকের মধ্যে দিয়ে একসময় দারুণ বন্ধন গড়ে উঠেছিল। তবে মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার বেশ কিছু সময় পর তন্বী দাবি করেছিলেন ইনস্টাগ্রামে তাঁকে আনফলো করেছেন সৌমি। তিনি লেখেন, “প্রিয় অভিনেতা/অভিনেত্রী যখন প্রয়োজন ছিল তখন ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া, পোস্টে আনকোলাব করে দেওয়া। আরও অনেক দূর পৌঁছন। জানি নিজের প্রোফাইল নিজের ইচ্ছে… তাহলে কেন এত বছর ফলো করে রেখেছিলেন?” তন্বী আরও লেখেন, “যার গায়ে লাগবে তার জন্যেই এই পোস্টটা। তাও চাইব আরও ভাল হোক। ভগবান মঙ্গল করুক।”

এ ব্যাপারে সৌমিতৃষা কী বলবেন তা জানতে যোগাযোগ করেছিল টিভিনাইন বাংলাও। তিনি জানিয়েছিলেন, তাঁর নাম নিয়ে যখন কিছু লেখা হয়নি তাই এই নিয়ে মন্তব্যও তিনি করতে চান না। তবে জানা গিয়েছিল এক ভিডিয়োর কোলাব, তা ব্যবহার ও তাতে ট্যাগ করা নিয়েই লাগে ঝামেলা। এমনকি আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর বিয়েতেও আমন্ত্রণ জানানো হয়নি সৌমিতৃষাকে। সে নিয়ে কম জলঘোলা হয়নি। তবে আপাতত স্বস্তি, দু’জনের ঝামেলা মিটেছে আপাতত। আবারও পুরনো রসায়ন দেখার স্বাদ পেতে মুখিয়ে রয়েছেন তাঁর ফ্যানেরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *