Tapas Roy: বুথে ঢুকতে বাধা, কাশীপুর-বেলেঘাটায় তৃণমূলের বিক্ষোভের মুখে তাপস রায় – Bengali News | Kolkata North BJP Candidate Tapas Roy Faced Protest of TMC Workers in cossipore & Beleghata, BJP Alleges TMC Stopping BJP Voters
তৃণমূল কর্মীদের সঙ্গে তর্কাতর্কি বিজেপি প্রার্থী তাপস রায়ের।Image Credit source: TV9 বাংলা
কলকাতা: ভোট দিতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী তাপস রায়। আজ সকালে ভোট দিতে গিয়েই কাশীপুরে বিক্ষোভের মুখে পড়েন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। এরপর বেলেঘাটাতেও তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। অভিযোগ, তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন তাপস রায়।
জানা গিয়েছে, তাপস রায়ের কাছে এদিন সকালে অভিযোগ আসে যে উত্তর কলকাতার কেন্দ্রের কাশীপুরের ৫৭ নম্বর বুথে বিজেপির ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। অভিযোগ পেয়েই ছুটে যান তাপস রায়।
সেখানে যেতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁকে ঘিরে ধরেন ও বিক্ষোভ দেখান। তুমুল বচসা বাধে।
তাপস রায়ের দাবি, বুথের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী ছিলেন না। এরপরই তিনি থানায় ফোন করেন। পুলিশ অফিসারদের আসতে বলেন।
এরপরে বেলেঘাটাতেও বিক্ষোভের মুখে পড়েন তাপস রায়। তাঁর গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান দেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা।