Salman Khan: আবার সলমন খানকে খুনের ছক, পাকিস্তান থেকে কেনা হচ্ছিল অস্ত্র! - Bengali News | Navi Mumbai Police Arrested 4 Members of Lawrence Bishnoi's gang, They were Plotting to Attack Salman Khan's Car in Panvel - 24 Ghanta Bangla News
Home

Salman Khan: আবার সলমন খানকে খুনের ছক, পাকিস্তান থেকে কেনা হচ্ছিল অস্ত্র! – Bengali News | Navi Mumbai Police Arrested 4 Members of Lawrence Bishnoi’s gang, They were Plotting to Attack Salman Khan’s Car in Panvel

সলমন খান। ফাইল চিত্রImage Credit source: Facebook

মুম্বই: বিপদের ফাঁড়া কাটছেই না সলমন খানের। বলিউড অভিনেতা সলমন খানের উপরে ফের হামলার ছক। বাড়ির পর এবার গাড়ি। সলমন খানের গাড়িতে হামলার ছক লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের। সলমনকে প্রাণে মেরে ফেলারই ছক ছিল। হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত চারজনকে আজ গ্রেফতার করে নভি মুম্বই পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা পনভেলে সলমন খানের গাড়ির উপরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। এর জন্য় পাকিস্তানি অস্ত্র সরবরাহকারীর কাছ থেকে অস্ত্র কেনার পরিকল্পনা ছিল।

ধৃতদের নাম ধনঞ্জয় ওরফে অজয় কাশ্যপ, গৌরব ভাটিয়া ওরফে নাহভি, ওয়াসপি খান ওরফে ওয়াসিম চিকনা ও রিজওয়ান খান ওরফে জাভেদ খান।

পুলিশের তরফে জানানো হয়েছে, লরেন্স বিষ্ণোই, আনমোল বিষ্ণোই, গোল্ডি ব্রার সহ ১৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

সম্প্রতিই মুম্বইয়ের বান্দ্রায় সলমন খানের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল কয়েকজন দুষ্কৃতী। তাঁরাও লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য ছিলেন। সলমন খানের প্রাণনাশের হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *